1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 26, 2026, 1:46 am
Title :
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নাগরপুরে বিএনপির সমাবেশ ও মিছিল ক্যান্সারে আক্রান্ত বাবার মাথায় হাত রেখে দুই সন্তানের দোয়া নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুনে পুড়ানোর মামলার প্রধান আসামী সহ গ্ৰেফতার ২ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক নতুন স্বপ্ন, নতুন প্রত্যয়ে সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা পীরযাত্রাপুর ইউনিয়নের জনগণের প্রত্যাশা, চেয়ারম্যান হিসেবে খোকন ভূঁইয়া জোছনা ও প্রিয়া প্রেমের দুটি অশ্রুসিক্ত পাতা ঢাবিতে ভর্তি হয়েও অর্থাভাবে গ্রামে ফিরলেন কুষ্টিয়ার মেধাবী ছাত্র আলামিন

তীব্র গরমে রূপসায় বিদ্যুতের অবরোধ, ভোগান্তির শেষ নেই

Reporter Name
  • Update Time : Monday, August 3, 2026
  • 65 Time View

মোল্লা জাহাঙ্গীর আলম: তীব্র দাবদাহের মধ্যে রূপসা উপজেলাকে কার্যত বিদ্যুতের অবরোধে ফেলে রাখা হয়েছে। বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির রূপসা সাব-জোনাল অফিসের চরম অব্যবস্থাপনা ও গাফিলতির কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে লাখো মানুষের জনজীবন।

২৪ ঘণ্টায় দিনে ৪-৫ বার এবং রাতে ৫-৬ বার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে। প্রতিবার দেড় থেকে দুই ঘণ্টা করে বিদ্যুৎহীন থাকছে পুরো উপজেলা। এর ফলে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস, হাসপাতাল, দোকান-পাট, মিল-কারখানা ও কৃষি সেচ ব্যবস্থা সবকিছুই কার্যত অচল হয়ে পড়েছে।

রাতের বেলায় দীর্ঘ লোডশেডিংয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থী ও অসুস্থ-বয়স্ক মানুষ। স্কুল শিক্ষক বাবু প্রণব বিশ্বাস ক্ষোভের সাথে বলেন, “রাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ছেলে-মেয়েরা
পড়াশুনায় সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। এই গরমে না ঘুমানো যায়, না পড়া যায়।

গ্রাহকদের অভিযোগের কোনো সুরাহা নেই। অভিযোগ করতে গেলে রূপসা পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম ছুটিতে। জুনিয়র ইঞ্জিনিয়ার সুশান্ত পালও কথা বলতে রাজি হননি। দায়িত্বপ্রাপ্ত কেউই জনদুর্ভোগের জবাব দিতে নারাজ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “গ্রিড থেকে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ পাওয়ায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে। কিন্তু গ্রাহকদের প্রশ্ন, জাতীয় সংকটের দোহাই দিয়ে আর কতদিন এই নৈরাজ্য চলবে? সমবণ্টনের নামে রূপসার মানুষ কেন বারবার বঞ্চিত হবে?

ভুক্তভোগীদের দাবি, অবিলম্বে লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com