
মোঃ ইব্রাহিম আলী,সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় নাটোর-বগুড়া মহাসড়কে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় আফজাল হোসেন (২৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আল-আমীন (১৯) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২ জুলাই) ভোর ৪টার দিকে সিংড়া উপজেলার খেজুরতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাছ ব্যবসায়ী আফজাল হোসেন নাটোর সদরের কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। অন্যদিকে, আহত আল-আমীন একই জেলার রিশিনওগা গ্রামের মো. ফায়েজ মিয়ার ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ‘ঢাকা মেট্রো-ন-১৬-০৯৪২’ নম্বরের একটি মাছবাহী পিকআপ সিংড়া মাছ আড়তের দিকে যাচ্ছিল। পথিমধ্যে খেজুরতলা এলাকায় পৌছালে পিকআপটি সামনে থাকা একটি অজ্ঞাত ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আফজালের মর্মান্তিক মৃত্যু হয়।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার পরপরই পিকআপ চালক ইলিয়াস আলী ভুঁইয়া পালিয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এই বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন
রয়েছে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply