1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 26, 2026, 12:46 am
Title :
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নাগরপুরে বিএনপির সমাবেশ ও মিছিল ক্যান্সারে আক্রান্ত বাবার মাথায় হাত রেখে দুই সন্তানের দোয়া নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুনে পুড়ানোর মামলার প্রধান আসামী সহ গ্ৰেফতার ২ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক নতুন স্বপ্ন, নতুন প্রত্যয়ে সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা পীরযাত্রাপুর ইউনিয়নের জনগণের প্রত্যাশা, চেয়ারম্যান হিসেবে খোকন ভূঁইয়া জোছনা ও প্রিয়া প্রেমের দুটি অশ্রুসিক্ত পাতা ঢাবিতে ভর্তি হয়েও অর্থাভাবে গ্রামে ফিরলেন কুষ্টিয়ার মেধাবী ছাত্র আলামিন

শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি,সোলায়মান, সাধারণ সম্পাদক কাশেম বিপুল ভোটে জয়যুক্ত

Reporter Name
  • Update Time : Sunday, August 2, 2026
  • 40 Time View

আল-আমিন,গাজীপুর প্রতিনিধি: শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১ আগস্ট) ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে সোলায়মান মোহাম্মদ (পায়রা প্রতীক) ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল আমিন সুজন (বই প্রতীক) পেয়েছেন ৭ ভোট এবং মো. শাকিল আল ফারুকি মিয়া (খাতা কলম প্রতীক) পেয়েছেন ১ ভোট।

সাধারণ সম্পাদক পদে মো. আবুল কাশেম (ক্যামেরা প্রতীক) ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. মিঠু মিয়া (কলম প্রতীক) পেয়েছেন ২ ভোট।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহিন আলম (মাইক্রোফোন প্রতীক) ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. রফিকুল ইসলাম (ফুটবল প্রতীক) পেয়েছেন ১৪ ভোট।

প্রচার সম্পাদক পদে মো. আল আমিন (শাপলা প্রতীক) ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী মো. সুলতান মাহমুদ (মাইক প্রতীক) পেয়েছেন ২ ভোট।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩১ জন। এর মধ্যে ২৯ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কবি, গল্পকার ও কথাসাহিত্যিক শাহান সাহাবুদ্দিন। প্রিসাইডিং অফিসার ছিলেন আব্দুল্লাহ আল ইমরান, সিনিয়র শিক্ষক, হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজ। সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা মো. কফিল উদ্দিন।

ভোট গণনা শেষে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি সোলায়মান মোহাম্মদ ও সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত মর্যাদা সমুন্নত রাখা এবং ঐক্যবদ্ধভাবে শ্রীপুরের গণমাধ্যমকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা ক্লাবের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনে ঐক্য, পেশাদারিত্ব ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রতিষ্ঠায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি,সোলায়মান, সাধারণ সম্পাদক কাশেম বিপুল ভোটে জয়যুক্ত

গাজীপুরের শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১ আগস্ট) ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে সোলায়মান মোহাম্মদ (পায়রা প্রতীক) ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রহুল আমিন সুজন (বই প্রতীক) পেয়েছেন ৭ ভোট এবং মো. শাকিল আল ফারুকি মিয়া (সাউন্ড বক্স প্রতীক) পেয়েছেন ১ ভোট।

সাধারণ সম্পাদক পদে মো. আবুল কাশেম (ক্যামেরা প্রতীক) ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. মিঠু মিয়া (কলম প্রতীক) পেয়েছেন ২ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহিন আলম (মাইক্রোফোন প্রতীক) ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. রফিকুল ইসলাম (মুঠোফোন প্রতীক) পেয়েছেন ১৪ ভোট।

প্রচার সম্পাদক পদে মো. আল আমিন (মশাল প্রতীক) ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী মো. সুলতান মাহমুদ (মাইক প্রতীক) পেয়েছেন ২ ভোট।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩১ জন। এর মধ্যে ২৯ জন সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কবি, গল্পকার ও কথাসাহিত্যিক শাহান সাহাবুদ্দিন। প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন আব্দুল্লাহ আল ইমরান, সিনিয়র শিক্ষক, হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজ। সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা মো. কফিল উদ্দিন।

ভোট গণনা শেষে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

নবনির্বাচিত সভাপতি সোলায়মান মোহাম্মদ ও সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত মর্যাদা সমুন্নত রাখা এবং ঐক্যবদ্ধভাবে শ্রীপুরের গণমাধ্যমকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com