
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নারী শিক্ষার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে নতুন অধ্যক্ষ যোগদান করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্ণেল মোঃ ফজলুর হককে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম গতকাল ২আগষ্ট রবিবার বিকেলে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করে তাঁকে আনুষ্ঠানিক ভাবে বরণ করে নেন।
১৯৮৪ সালে মোঃ ফজলুর হক বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। সামরিক প্রশিক্ষণের বিভিন্ন ধাপ সম্পন্ন করে তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৯৮৬ সালে একজন কমিশন্ড অফিসার হিসেবে তিনি সামরিক কর্মজীবন শুরু করেন । সামরিক জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি বিভিন্ন ইউনিট ও গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হন। কমান্ড, প্রশাসন, অপারেশন, প্রশিক্ষণ ও স্টাফ দায়িত্ব পালনের মাধ্যমে তিনি দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেন। পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালন তাঁর সামরিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দুর্গম পাহাড়ি এলাকায় একাধিকবার দায়িত্ব পালন।
লেফটেন্যান্ট কর্ণেল মোঃ ফজলুল হক (অবঃ) চাকুরিকালীন চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজ ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন। প্রায় ৩০ বছর বাংলাদেশ সেনাবাহিনীতে দায়িত্ব পালন শেষে তিনি ২০১৬ সালের ৩০জুন অবসর গ্রহণ করেন। অবসর জীবনে তিনি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও প্লেপেন স্কুলের পরিচালকের (প্রশাসন) দায়িত্ব পালন করেন।
নতুন অধ্যক্ষের যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পংকজ কুমার পাল, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন, বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম, মুহাম্মদ আল-আমীন মিয়া, সাধনা রাণী সরকার, আরিফা সুলতানা, হাজেরা আক্তার, মোহাম্মদ খলিল উল্লাহ, মাসুদ রানা, রমজান হোসেন, হাসিনা আক্তার, মাগফেরাত খাতুন ময়না, শাহজালাল গাজী, রাসেল মিয়া, হাবিবুল্লাহ বাহার, রেজওয়ানা সিকদার সাথী, শাকিল খাঁন, আব্দুল্লাহ, আলী আকবর সরকার, শফিকুল ইসলাম, নুরনবী, স্বপন কুমার রাজবংশী, তমা সাহা।
লেফটেন্যান্ট কর্ণেল মোঃ ফজলুল হক বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, শিক্ষানুরাগী, সংগঠক ও সমাজসেবক। তাঁর জীবনের দীর্ঘ সময় কেটেছে বাংলাদেশ সেনাবাহিনীতে দেশসেবা, নেতৃত্ব ও দায়িত্ব পালনের মধ্য দিয়ে। পরবর্তীতে অবসরজীবনেও তিনি শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং স্থানীয় জনগণের কল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্ণেল মোঃ ফজলুল হকের শৈশব ও কৈশোর কেটেছে বাংলাদেশের সাধারণ মানুষের জীবন ও পরিবেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে তাঁর শিক্ষাজীবনের সূচনা। পরবর্তীতে তিনি ক্যাডেট কলেজে ভর্তি হয়ে সপ্তম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সামরিক শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ ও দেশপ্রেমের পরিবেশে শিক্ষা লাভ করেন। পারিবারিক জীবনে তিনি একজন দায়িত্বশীল পিতা ও স্বামী। তাঁর দুই পুত্রের মধ্যে একজন বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত এবং অপরজন অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা সম্পন্ন করছেন।
পরে অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল মোঃ ফজলুর হক (অবঃ) বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সভা করেন এবং ছাত্রীদের সঙ্গে লেখাপড়ার কৌশল বিনিময় করেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply