1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 2, 2026, 10:38 am
Title :
গাইবান্ধায় আইন শৃঙ্খলা কমিটি ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত রংপুরে প্রত্যেক এমপি’র জন্য ৫০ কোটি করে ১৬৫০ কোটি টাকা বরাদ্দ করেছেন বিএনপি সরকার- রংপুরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের উন্নয়নের রূপকার সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম ‘লুৎফুজ্জামান বাবর হাসিমুখে বলেন বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতিতে বুড়িচংয়ে ১,৭৭৮ কৃষক পেলেন প্রণোদনা বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন  ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় কৃষক কার্ড’ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ -এমপি মিলন নাগরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে এমপি রবিউল আওয়াল লাভলু, কৃতজ্ঞতা জানালেন গোলাম মোস্তফা গোলাম

নলডাঙ্গায় মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Thursday, July 30, 2026
  • 54 Time View

মোঃ রবিউল ইসলাম,নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা: নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নলডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খাঁনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, নদী, নালা, খালবিল থেকে মৎস্য নিধন, মহাসড়কে অবৈধ দখল উচ্ছেদ সহ বিভিন্ন জন দুর্ভোগের বিষয় গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এসব সমস্যা সমাধানের লক্ষ্যে আইনী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ রকিবুল হাসান সুজন, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল, উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা আব্বাস আলী নান্নু, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ, সিনিয়র সহসভাপতি আবু জাফর মাষ্টার, সমাজ সেবক আলহাজ্ব ইয়াচিন উর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার নলডাঙ্গা প্রতিনিধি এম জহুরুল ইসলাম প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com