1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 1, 2026, 5:15 am
Title :
দামুড়হুদায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা: ঘটনাস্থলেই চালক মিঠু নিহত, আহত ১ হাসপাতাল নলডাঙ্গায় নিরাপদ মাংস উৎপাদনের লক্ষ্যে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ধুনটে মারকাযুল ঈমান বালিকা মাদরাসার ছাত্রীর হেফজ সম্পন্ন উপলক্ষে দোয়া মাহফিল ধুনটে পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ধুনটে আইন-শৃঙ্খলা সভা: মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের তাগিদ নরসিংদীর শিবপুরে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি ঠাকুরগাঁও গোবিন্দগঞ্জে অভিযানে চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার-৩ গাইবান্ধায় সার উদ্ধার অভিযানে হামলা,কৃষি কর্মকর্তা ও সাংবাদিকসহ অবরুদ্ধ নৌপরিবহন মন্ত্রীর আকস্মিক বেনাপোল স্থল বন্দর পরিদর্শন

খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিয়োগ- সাজ্জাদুর রহমান

Reporter Name
  • Update Time : Wednesday, July 29, 2026
  • 22 Time View

মোল্লা জাহাঙ্গীর আলম: খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি মো. সাজ্জাদুর রহমান।

বুধবার (২৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে এপিবিএনের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করা মো. সাজ্জাদুর রহমানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশে নেতৃত্বে আসা সাজ্জাদুর রহমান পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে তার অভিজ্ঞতা রয়েছে। এপিবিএনে দায়িত্ব পালনকালে তিনি পেশাদারিত্ব ও শৃঙ্খলার জন্য পরিচিত ছিলেন।

উল্লেখ্য, গত ২১ জুলাই কেএমপির কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়। তার স্থলাভিষিক্ত হলেন সাজ্জাদুর রহমান।

কেএমপিতে নতুন কমিশনার নিয়োগের ফলে খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার হবে বলে আশা করছেন নগরবাসী। বিশেষ করে ছিনতাই, মাদক ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা রয়েছে নতুন কমিশনারের কাছে।

নতুন দায়িত্ব গ্রহণের পর কেএমপিকে আধুনিক ও জনবান্ধব পুলিশিংয়ের দিকে এগিয়ে নিতে তিনি কাজ করবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com