1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 1, 2026, 4:34 am
Title :
দামুড়হুদায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা: ঘটনাস্থলেই চালক মিঠু নিহত, আহত ১ হাসপাতাল নলডাঙ্গায় নিরাপদ মাংস উৎপাদনের লক্ষ্যে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ধুনটে মারকাযুল ঈমান বালিকা মাদরাসার ছাত্রীর হেফজ সম্পন্ন উপলক্ষে দোয়া মাহফিল ধুনটে পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ধুনটে আইন-শৃঙ্খলা সভা: মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের তাগিদ নরসিংদীর শিবপুরে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি ঠাকুরগাঁও গোবিন্দগঞ্জে অভিযানে চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার-৩ গাইবান্ধায় সার উদ্ধার অভিযানে হামলা,কৃষি কর্মকর্তা ও সাংবাদিকসহ অবরুদ্ধ নৌপরিবহন মন্ত্রীর আকস্মিক বেনাপোল স্থল বন্দর পরিদর্শন

সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম রোধে বুড়িচংয়ে মনিটরিং কমিটির সভা

Reporter Name
  • Update Time : Monday, July 27, 2026
  • 23 Time View

মোঃ আবদুল্লাহ, বুড়িচং কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলায় কৃষকদের নির্ধারিত মূল্যে সার ও বীজ সরবরাহ নিশ্চিত করতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সারের কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায় এবং বিক্রয় সংক্রান্ত অনিয়ম প্রতিরোধে কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করা হয়।

সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আফরিনা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আতিকুর রহমান, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল জলিল, সার ডিলার মো. আবুল হোসেন, মো. মিজানুর রহমান, মাসুক আলমসহ উপজেলার বিসিআইসি, বিএডিসি এবং বিভিন্ন ইউনিয়নের খুচরা সার ডিলাররা।

সভায় আসন্ন কৃষি মৌসুমে কৃষকদের প্রয়োজনীয় সার ও বীজের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে বাজারে কোনোভাবেই সারের কৃত্রিম সংকট সৃষ্টি না করা, সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম আদায় থেকে বিরত থাকা এবং প্রতিটি ডিলার ও খুচরা ডিলারকে সার বিক্রির ভাউচার সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়।

এ সময় বক্তারা বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম, মজুতদারি বা অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সভা শেষে কৃষকদের দোরগোড়ায় সঠিক দামে এবং সময়মতো সার পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকল ডিলার ও কর্মকর্তাদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com