1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 1, 2026, 4:33 am
Title :
দামুড়হুদায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা: ঘটনাস্থলেই চালক মিঠু নিহত, আহত ১ হাসপাতাল নলডাঙ্গায় নিরাপদ মাংস উৎপাদনের লক্ষ্যে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ধুনটে মারকাযুল ঈমান বালিকা মাদরাসার ছাত্রীর হেফজ সম্পন্ন উপলক্ষে দোয়া মাহফিল ধুনটে পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ধুনটে আইন-শৃঙ্খলা সভা: মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের তাগিদ নরসিংদীর শিবপুরে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি ঠাকুরগাঁও গোবিন্দগঞ্জে অভিযানে চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার-৩ গাইবান্ধায় সার উদ্ধার অভিযানে হামলা,কৃষি কর্মকর্তা ও সাংবাদিকসহ অবরুদ্ধ নৌপরিবহন মন্ত্রীর আকস্মিক বেনাপোল স্থল বন্দর পরিদর্শন

নড়াইলে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত

Reporter Name
  • Update Time : Monday, July 27, 2026
  • 49 Time View

মো তুহিন মোল্লা,নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে সড়ক দুর্ঘটনায় মনির কাজী (৪৮) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। সোমবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইলের চিত্রা সেতুর পূর্ব প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি লোহাগড়া উপজেলার কোলা গ্রামে। তিনি ওই গ্রামের রুকন কাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মনির কাজীসহ তিনজন একটি নসিমনযোগে লোহাগড়া উপজেলার কোলা গ্রাম থেকে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ভাঙ্গুরার গরুর হাটে যাচ্ছিলেন। চিত্রা সেতুর পূর্ব প্রান্তে ওঠার সময় মনির কাজীর থুতনি সেতুর লোহার নিয়ন্ত্রণ বারে ধাক্কা লেগে তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত মিলন খান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হবে না বলে জানিয়েছেন। এ ঘটনায় তারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com