1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 10, 2026, 11:42 pm
Title :
নানা আয়োজনে চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকী পালিত শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার কেএমপি’র ট্রাফিক বিভাগের ৩১ সদস্যকে আর্থিক পুরস্কার দিলেন পুলিশ কমিশনার ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত নাসিরনগরের বড়নগর উচ্চ বিদ্যালয়ে ৩৬ জনের মধ্যে পাস ৩৩ জন পাশের হার ৯১.৫৮% নলডাঙ্গা থানার পাশে পৌর বাজারে দুই দোকানে দুর্ধর্ষ চুরি ধরমন্ডল- শিমুলঘরের হাডুডু খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি বীরগড় ক্রীড়া একাদশের খেলোয়াড়দের পাশে লিংক থ্রি, বিতরণ ১৩টি জার্সি নাসিরনগরে ফ্যামিলি কার্ড শুমারির তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আখাউড়া থানায় পুলিশ ১৫০০ ইয়াবাসহ ২ মাদক কারবারী আটক

মানবপাচারের শিকার হতে গিয়ে সাগরপথে আর কত প্রাণ ঝরবে?

Reporter Name
  • Update Time : Sunday, July 26, 2026
  • 11 Time View

কামরুল ইসলাম, টেকনাফ, কক্সবাজার: মানবপাচার শুধু একটি অপরাধ নয়; এটি মানুষের জীবন, স্বপ্ন ও ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়া এক নির্মম বাণিজ্য। কক্সবাজারের টেকনাফ-উখিয়া উপকূল দিয়ে সমুদ্রপথে অবৈধ মানবপাচারের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। প্রায় প্রতিদিনই এই উপকূল ব্যবহার করে পাচারের চেষ্টা হচ্ছে। গভীর সাগরে ট্রলারডুবিতে প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। তবুও এই ভয়াবহ অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

এই বাস্তবতায় মানবপাচার প্রতিরোধ এবং উপকূলীয় জনগণকে সচেতন করতে শত কিলোমিটারব্যাপী রোড শো শেষে রবিবার (২৬ জুলাই ২০২৬) টেকনাফ সমুদ্রসৈকত সংলগ্ন হোটেল সেন্টাল রিসোর্টে উখিয়া-টেকনাফে কর্মরত সাংবাদিকদের নিয়ে অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ‘Mass Campaign to Combat Human Trafficking and People Smuggling’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোমেনা আক্তার। এছাড়া বক্তব্য দেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল ইসলাম হাসান, দৈনিক প্রথম আলোর কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আবদুল কুদ্দুস রানা এবং বাংলাদেশ ন্যাশনাল উইমেন লইয়ার্স অ্যাসোসিয়েশনের কক্সবাজারের কো-অর্ডিনেটর (লিগ্যাল সার্ভিস) বিশ্বজিৎ ভৌমিক।

বক্তারা বলেন, মানবপাচার রোধে শুধু আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতাই যথেষ্ট নয়; প্রয়োজন সামাজিক সচেতনতা, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ। তারা মানবপাচারের প্রলোভনে বিভ্রান্ত না হয়ে নিরাপদ ও বৈধ অভিবাসনের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় অতিথিদের কাছ থেকে সনদ গ্রহণ করেন উপস্থিত সাংবাদিকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com