1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 1, 2026, 3:48 am
Title :
দামুড়হুদায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা: ঘটনাস্থলেই চালক মিঠু নিহত, আহত ১ হাসপাতাল নলডাঙ্গায় নিরাপদ মাংস উৎপাদনের লক্ষ্যে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ধুনটে মারকাযুল ঈমান বালিকা মাদরাসার ছাত্রীর হেফজ সম্পন্ন উপলক্ষে দোয়া মাহফিল ধুনটে পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ধুনটে আইন-শৃঙ্খলা সভা: মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের তাগিদ নরসিংদীর শিবপুরে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি ঠাকুরগাঁও গোবিন্দগঞ্জে অভিযানে চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার-৩ গাইবান্ধায় সার উদ্ধার অভিযানে হামলা,কৃষি কর্মকর্তা ও সাংবাদিকসহ অবরুদ্ধ নৌপরিবহন মন্ত্রীর আকস্মিক বেনাপোল স্থল বন্দর পরিদর্শন

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

Reporter Name
  • Update Time : Saturday, July 25, 2026
  • 25 Time View

মোঃ জাহিদুর রহিম মোল্লা,জেলা প্রতিনিধি রাজবাড়ী: রাজবাড়ী জেলা কারাগারে অস্ত্র ও মারামারিসহ সাতটি মামলার আসামি তুষার বিশ্বাস (৪২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ১১টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

নিহত তুষার বিশ্বাস রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নাওড়া বনগ্রাম নতুনপাড়া এলাকার শশধর বিশ্বাসের ছেলে।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ফরহাদ হোসেন জানান, কারাগার থেকে হাসপাতালে আনার আগেই তুষার বিশ্বাসের মৃত্যু হয়েছে। হাসপাতালে পৌঁছানোর পর ইসিজি (ECG) পরীক্ষার মাধ্যমে চিকিৎসকেরা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

রাজবাড়ী জেলা কারাগারের জেলার মো. মামুনুর রশিদ জানান, সকালে নাস্তা করার পর াতুষার বিশ্বাস হঠাৎ বুকে ব্যথার কথা জানান। তাৎক্ষণিকভাবে কারাগারের হাসপাতালে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং রক্তচাপসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। কিন্তু অবস্থার অবনতি হতে থাকলে দ্রুত তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। পথেই তিনি মারা যান। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, তুষার বিশ্বাসের বিরুদ্ধে পাংশা থানায় হত্যা, অস্ত্র ও মারামারিসহ ছয়টি এবং গোয়ালন্দ ঘাট থানায় একটি-মোট সাতটি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তিনি জামিনে ছিলেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com