1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 1, 2026, 3:49 am
Title :
দামুড়হুদায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা: ঘটনাস্থলেই চালক মিঠু নিহত, আহত ১ হাসপাতাল নলডাঙ্গায় নিরাপদ মাংস উৎপাদনের লক্ষ্যে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ধুনটে মারকাযুল ঈমান বালিকা মাদরাসার ছাত্রীর হেফজ সম্পন্ন উপলক্ষে দোয়া মাহফিল ধুনটে পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ধুনটে আইন-শৃঙ্খলা সভা: মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের তাগিদ নরসিংদীর শিবপুরে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি ঠাকুরগাঁও গোবিন্দগঞ্জে অভিযানে চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার-৩ গাইবান্ধায় সার উদ্ধার অভিযানে হামলা,কৃষি কর্মকর্তা ও সাংবাদিকসহ অবরুদ্ধ নৌপরিবহন মন্ত্রীর আকস্মিক বেনাপোল স্থল বন্দর পরিদর্শন

মাদারীপুরে ১২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে সর্বাধুনিক ৬ তলা ডায়াবেটিস হাসপাতালের উদ্বোধন

Reporter Name
  • Update Time : Saturday, July 25, 2026
  • 45 Time View

সাব্বির আহমেদ,মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুর শহরের চৌরাস্তা এলাকায় ডায়াবেটিস হাসপাতালের নবনির্মিত বহুতল ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই ৬ তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

দীর্ঘদিন ধরে ভাড়া ভবনে সেবা দিতে গিয়ে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের কাছে আধুনিক চিকিৎসা পৌঁছে দিতে এই উদ্যোগ নেয় সমাজকল্যাণ মন্ত্রণালয়। পরবর্তীতে নানা জটিলতা কাটিয়ে গণপূর্ত অধিদপ্তরের সার্বিক বাস্তবায়নে ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে ১২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে এই ভবন নির্মাণ কাজ সম্পন্ন হয়।

মাদারীপুর ডায়াবেটিস সমিতির সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, সব রোগের প্রধান উৎস ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা জরুরি। হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবসায়িক মনোবৃত্তি পরিহার করে দুস্থ ও অসহায় রোগীদের চিকিৎসায় বিশেষ গুরুত্ব দেবে এবং সবার জন্য মানসম্মত সেবা সহজলভ্য রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ্ আল মামুন, সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মোহাম্মদ শহীদ এবং মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. অখিল সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com