
মোঃ তুহিন মোল্লা,নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক পথসভায় বক্তব্য রেখেছেন দলের কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ। শনিবার (২৫জুলাই) বিকাল তিনটায় নড়াইল পুরাতন বাস টার্মিনাল মুক্তমঞ্চ এলাকায় অনুষ্ঠিত এ পথসভায় তিনি দেশের কর্মসংস্থান, চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও জনগণের অধিকার নিয়ে বক্তব্য দেন।বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের অন্যতম বড় সংকট হলো কর্মসংস্থান। তিনি দাবি করেন, বিএনপি সরকার নির্বাচনের আগে পাঁচ বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি। বরং কর্মসংস্থান সৃষ্টির পরিবর্তে দেশে মাদক ও জুয়ার বিস্তার ঘটেছে বলেও অভিযোগ করেন তিনি।তিনি আরও অভিযোগ করেন, বিএনপি ভোটের পর নির্বাচনের ফলাফল চুরি করেছে।হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের রাজনীতিতে জবাবদিহি, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠা জরুরি। তিনি এনসিপির রাজনৈতিক লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে একটি জবাবদিহিমূলক, গণমুখী ও জনকল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনে জনগণকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান।পথসভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিপুল সংখ্যক সমর্থক ও সাধারণ মানুষ সভায় অংশ নেন।সভায় সভাপতিত্ব করেন এনসিপি নেতা মো জাহিদুর রহমান ।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply