1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 26, 2026, 4:24 am
Title :
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নাগরপুরে বিএনপির সমাবেশ ও মিছিল ক্যান্সারে আক্রান্ত বাবার মাথায় হাত রেখে দুই সন্তানের দোয়া নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুনে পুড়ানোর মামলার প্রধান আসামী সহ গ্ৰেফতার ২ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক নতুন স্বপ্ন, নতুন প্রত্যয়ে সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা পীরযাত্রাপুর ইউনিয়নের জনগণের প্রত্যাশা, চেয়ারম্যান হিসেবে খোকন ভূঁইয়া জোছনা ও প্রিয়া প্রেমের দুটি অশ্রুসিক্ত পাতা ঢাবিতে ভর্তি হয়েও অর্থাভাবে গ্রামে ফিরলেন কুষ্টিয়ার মেধাবী ছাত্র আলামিন

তাহেরপুরে পরিবেশ সুরক্ষা ও সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে ,মেয়র প্রার্থী রাকিবের উদ্যোগে বৃক্ষরোপণ

Reporter Name
  • Update Time : Saturday, July 25, 2026
  • 27 Time View

স্টাফ রিপোর্টার,রাজশাহী: বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার পরিবেশ সুরক্ষা ও সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে হরিতলা মোড়ে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছেন মেয়র প্রার্থী রাকিব। পৌরসভার অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এই মোড়টিকে সবুজ ও নান্দনিকভাবে গড়ে তোলার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি হরিতলা মোড় ও এর আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির ফুল, ফলজ ও ছায়াদানকারী বৃক্ষ রোপণ করা হয়। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিন ধরে দাবি ছিল মোড়টির পরিবেশগত উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধির। এলাকার বাতাস নির্মল রাখা এবং পথচারীদের জন্য মনোরম পরিবেশ তৈরির লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান প্রার্থীর সমর্থক ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা।

বৃক্ষরোপণকালে মেয়র প্রার্থী রাকিব বলেন, “তাহেরপুরকে একটি পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। গাছ কেবল সৌন্দর্যই বাড়ায় না, আমাদের স্বাস্থ্যকর পরিবেশও উপহার দেয়। হরিতলা মোড়কে দৃষ্টিনন্দন ও সবুজ চত্বর হিসেবে গড়ে তোলার এই চেষ্টা আগামী দিনেও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে দেওয়া হবে।

মেয়র প্রার্থী রাকিবের এই পরিবেশবান্ধব উদ্যোগকে দারুণভাবে স্বাগত জানিয়েছেন হরিতলা মোড়ের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় সচেতন মহল। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত পরিচর্যার মাধ্যমে রোপণ করা এসব গাছ দ্রুত বেড়ে উঠবে এবং পুরো হরিতলা মোড়ের চেহারাই বদলে দেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com