
নিজস্ব প্রতিবেদক, ডাঃ মোঃ শাহীন মিয়া: বাংলাদেশের কয়েক লক্ষ বেকার যুবকের আস্থার প্রতীক হিসেবে পরিচিত প্রতিষ্ঠান ইমপ্রেরিয়াল গুডস্ লিঃ-এর উদ্যোগে চার দিনব্যাপী বিজনেস ট্রেনিং ট্যুর উপলক্ষে এক উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) লায়ন মোঃ মেহেদী হাসান রানা। তিনি তাঁর বক্তব্যে বলেন, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং উদ্যোক্তা সৃষ্টি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমডি মোঃ জাহাঙ্গীর আলম এবং এমডি মোঃ সাইফুল ইসলাম। তাঁরা সফল উদ্যোক্তা হওয়ার বিভিন্ন দিক, ব্যবসা পরিচালনার কৌশল এবং প্রশিক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত অসংখ্য উদ্যোক্তা ও উদ্যোক্তা-প্রত্যাশী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কার্যক্রমে ব্যবসা পরিচালনা, নেতৃত্ব বিকাশ, বিপণন কৌশল এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
আয়োজকদের মতে, এই চার দিনব্যাপী ট্রেনিং ট্যুরের মাধ্যমে নতুন উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply