1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 1, 2026, 2:09 am
Title :
দামুড়হুদায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা: ঘটনাস্থলেই চালক মিঠু নিহত, আহত ১ হাসপাতাল নলডাঙ্গায় নিরাপদ মাংস উৎপাদনের লক্ষ্যে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ধুনটে মারকাযুল ঈমান বালিকা মাদরাসার ছাত্রীর হেফজ সম্পন্ন উপলক্ষে দোয়া মাহফিল ধুনটে পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ধুনটে আইন-শৃঙ্খলা সভা: মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের তাগিদ নরসিংদীর শিবপুরে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি ঠাকুরগাঁও গোবিন্দগঞ্জে অভিযানে চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার-৩ গাইবান্ধায় সার উদ্ধার অভিযানে হামলা,কৃষি কর্মকর্তা ও সাংবাদিকসহ অবরুদ্ধ নৌপরিবহন মন্ত্রীর আকস্মিক বেনাপোল স্থল বন্দর পরিদর্শন

ট্রাইব্যুনালে হাজির সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন, জিজ্ঞাসাবাদের অনুমতি চাইবে প্রসিকিউশন

Reporter Name
  • Update Time : Thursday, July 23, 2026
  • 22 Time View

জীবন দেওয়ান উজ্জ্বল: সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি ও সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা সেনানিবাস থেকে মিলিটারি পুলিশের কড়া নিরাপত্তায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়।

আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করবে প্রসিকিউশন।

এর আগে মঙ্গলবার চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল মোজাফফর হোসেনকে আদালতে হাজির করার নির্দেশ দেন।

চিফ প্রসিকিউটর আদালতকে জানান, ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফর হোসেনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে তদন্তে উঠে এসেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের মুখোমুখি জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানী ডিওএইচএসের একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। তদন্ত সংশ্লিষ্টদের দাবি, মোজাফফর হোসেন ও মাসুদ উদ্দিন চৌধুরীর ফোন রেকর্ডসহ বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, মামলার পরবর্তী কার্যক্রম ও প্রসিকিউশনের আবেদনের ওপর ট্রাইব্যুনালের সিদ্ধান্তের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com