1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 1, 2026, 12:03 am
Title :
দামুড়হুদায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা: ঘটনাস্থলেই চালক মিঠু নিহত, আহত ১ হাসপাতাল নলডাঙ্গায় নিরাপদ মাংস উৎপাদনের লক্ষ্যে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ধুনটে মারকাযুল ঈমান বালিকা মাদরাসার ছাত্রীর হেফজ সম্পন্ন উপলক্ষে দোয়া মাহফিল ধুনটে পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ধুনটে আইন-শৃঙ্খলা সভা: মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের তাগিদ নরসিংদীর শিবপুরে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি ঠাকুরগাঁও গোবিন্দগঞ্জে অভিযানে চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার-৩ গাইবান্ধায় সার উদ্ধার অভিযানে হামলা,কৃষি কর্মকর্তা ও সাংবাদিকসহ অবরুদ্ধ নৌপরিবহন মন্ত্রীর আকস্মিক বেনাপোল স্থল বন্দর পরিদর্শন

জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে সড়ক সংস্কারে উদ্যোগী চেয়ারম্যান প্রার্থী আহসান হাবীব শামীম

Reporter Name
  • Update Time : Wednesday, July 22, 2026
  • 19 Time View

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১ নম্বর মরিচা ইউনিয়নের বিভিন্ন এলাকার ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী সড়কের দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগ ও ব্যক্তিগত অর্থায়নে প্রাথমিক সংস্কার কার্যক্রম পরিচালনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১১নং মরিচা ইউনিয়ন শাখার সভাপতি এবং সাবেক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, সা’দ ক্লিনিক, বীরগঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আহসান হাবীব (শামীম)।

তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করেন। পরিদর্শনকালে বেশ কয়েকটি সড়কের বেহাল চিত্র তাঁর নজরে আসে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব সড়কে খানাখন্দের সৃষ্টি হওয়ায় বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচল অত্যন্ত দুরূহ হয়ে পড়েছে। এতে শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষসহ সাধারণ পথচারীদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের এ ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে আহসান হাবীব শামীম নিজস্ব অর্থায়নে ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশে রাবিশ ও ইটের খোয়া ফেলে প্রাথমিকভাবে চলাচল উপযোগী করার উদ্যোগ নেন। তাঁর এ উদ্যোগে এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে।

সড়ক সংস্কার কার্যক্রম পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দারা জানান, জনপ্রতিনিধি না হয়েও আহসান হাবীব শামীম দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে অংশ নিয়ে আসছেন। তাঁরা বলেন, এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং জনদুর্ভোগ নিরসনে তাঁর স্বতঃস্ফূর্ত উদ্যোগ প্রশংসার দাবিদার।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, “বর্ষা মৌসুমে এই সড়কগুলো দিয়ে চলাচল খুবই কষ্টকর হয়ে পড়ে। শামীম ভাই নিজের অর্থে রাস্তার সংস্কারের উদ্যোগ নেওয়ায় সাধারণ মানুষের কিছুটা হলেও ভোগান্তি কমবে।”
এদিকে, ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেকেই আহসান হাবীব শামীমকে চেয়ারম্যান পদে দেখতে আগ্রহী। তাঁদের মতে, জনগণের কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করার কারণে তিনি ইতোমধ্যে অনেক মানুষের আস্থা ও সমর্থন অর্জন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com