
মোঃ রবিউল ইসলাম,নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা: নাটোরের নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টার স্তুপ, দুর্ঘটনার সম্ভাবনা, এই শিরোনামে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের পর নলডাঙ্গা উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল এলাকায় নাটোর-নওগা আঞ্চলিক মহাসড়কে মোবাইল কোর্টের এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মহাসড়ক দখল করে ভুট্টা শুকানোর অপরাধে ধারা ২০০৯ এর ১০৮ লঙ্ঘনে ১০৯ ধারায় অর্থিক জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্টের ম্যাজিষ্ট্রেট নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন সোনাপাতিল গ্রামের সুমন হোসেন ও রিনা বেগম নামে দুই জনকে অর্থিক জরিমানা করেন।
এবিষয়ে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খাঁন জানান, মহাসড়ক দখল মুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply