1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 26, 2026, 4:25 am
Title :
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নাগরপুরে বিএনপির সমাবেশ ও মিছিল ক্যান্সারে আক্রান্ত বাবার মাথায় হাত রেখে দুই সন্তানের দোয়া নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুনে পুড়ানোর মামলার প্রধান আসামী সহ গ্ৰেফতার ২ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক নতুন স্বপ্ন, নতুন প্রত্যয়ে সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা পীরযাত্রাপুর ইউনিয়নের জনগণের প্রত্যাশা, চেয়ারম্যান হিসেবে খোকন ভূঁইয়া জোছনা ও প্রিয়া প্রেমের দুটি অশ্রুসিক্ত পাতা ঢাবিতে ভর্তি হয়েও অর্থাভাবে গ্রামে ফিরলেন কুষ্টিয়ার মেধাবী ছাত্র আলামিন

পূর্ব বিরোধের জেরে সিংড়ায় মাছের পুকুরে বিষ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

Reporter Name
  • Update Time : Thursday, July 16, 2026
  • 69 Time View

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার গাড়াবাড়ি গ্রামে পূর্ব বিরোধের জেরে একটি লিজ নেওয়া মাছ চাষের পুকুরে বিষ প্রয়োগ করে আনুমানিক ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে। এতে সর্বস্বান্ত হয়ে পড়েছেন ভুক্তভোগী মাছ চাষি রনি মন্ডল।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রনি মন্ডল উপজেলার গাড়াবাড়ি গ্রামের নুরুল মন্ডলের ছেলে। তিনি বাড়ির পাশে প্রায় ১ একর আয়তনের একটি লিজকৃত পুকুরে দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আসছিলেন। বুধবার রাতে টেলিভিশনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে ঘুমিয়ে পড়েন তিনি। বৃহস্পতিবার সকালে পুকুরে গিয়ে দেখেন, পুকুরের প্রায় সব মাছ মরে ভেসে উঠেছে। এ দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি ও তার পরিবারের সদস্যরা।

পরে পুকুরের পানিতে ১ লিটার ধারণক্ষমতার তিনটি ‘শাহিন ৫৫ সিসি’ নামের কীটনাশকের খালি বোতল ভাসতে দেখা যায়। স্থানীয়দের ধারণা, পুকুরে বিষ প্রয়োগের কারণেই মাছগুলো মারা গেছে।

স্থানীয় বাসিন্দা মোস্তাক আহমেদ ও মিলন হোসেন বলেন, পুকুরে কীটনাশকের খালি বোতল পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে মাছগুলো মারা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ক্ষতিগ্রস্ত মাছ চাষি রনি মন্ডল বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই গ্রামের প্রতিপক্ষ মুজিবুর রহমান ও তার সহযোগীদের সঙ্গে পুকুরটি নিয়ে বিরোধ চলছিল। তারা তাকে পুকুর ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন সময় চাপ সৃষ্টি করেন। সব বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কিছুদিন আগে তাকে বড় ধরনের ক্ষতি করার হুমকিও দেওয়া হয়েছিল। তিনি অভিযোগ করেন, সেই হুমকিরই বাস্তবায়ন ঘটিয়ে তার পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে। এ ঘটনায় তিনি সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন এবং প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করেছেন।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এখনো এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com