1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 13, 2026, 2:06 am
Title :
নাগরপুরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত গাইবান্ধায় দৈনিক করতোয়া’র ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ময়মনসিংহে এসএসসিতে ফেল করায় মায়ের বকুনি দুইদিন পর মিলল সীমার লাশ ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মীর হত্যা -১ দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি অভিযানে সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ও ফেন্সিডিল উদ্ধার নাসিরনগরে বিয়ের দাবিতে বিষের বোতল হাতে নিয়ে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন সিংড়ায় এসএসসি ফলাফলে শীর্ষে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, বিয়ের দাবিতে পাঁচদিন ধরে অবস্থান চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে আটকে পড়া সেই বিদেশী জাহাজকে কোটি টাকা জরিমানা সাতক্ষীরা কারাগার থেকে পালানো সাজাপ্রাপ্ত দুই আসামি দুই বছর পর গ্রেপ্তার

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন: আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : Sunday, July 12, 2026
  • 48 Time View

মোঃ ইব্রাহিম আলী,সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১২ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম-এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: জহুরুল ইসলাম।

​জনসংখ্যা নিয়ন্ত্রণের গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন:
উপজেলা বিএনপির সদস্য সচীব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আবু রায়হান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ প্রমূখ।

​বক্তারা দেশের সার্বিক উন্নয়নে পরিকল্পিত পরিবার গঠনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

​আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ ও গৌরবোজ্জ্বল অবদান রাখার স্বীকৃতিস্বরূপ
২টি প্রতিষ্ঠান ও ৪জন ব্যক্তিকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com