1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 10, 2026, 11:38 pm
Title :
নানা আয়োজনে চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকী পালিত শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার কেএমপি’র ট্রাফিক বিভাগের ৩১ সদস্যকে আর্থিক পুরস্কার দিলেন পুলিশ কমিশনার ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত নাসিরনগরের বড়নগর উচ্চ বিদ্যালয়ে ৩৬ জনের মধ্যে পাস ৩৩ জন পাশের হার ৯১.৫৮% নলডাঙ্গা থানার পাশে পৌর বাজারে দুই দোকানে দুর্ধর্ষ চুরি ধরমন্ডল- শিমুলঘরের হাডুডু খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি বীরগড় ক্রীড়া একাদশের খেলোয়াড়দের পাশে লিংক থ্রি, বিতরণ ১৩টি জার্সি নাসিরনগরে ফ্যামিলি কার্ড শুমারির তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আখাউড়া থানায় পুলিশ ১৫০০ ইয়াবাসহ ২ মাদক কারবারী আটক

এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন অপরূপ টিভির চেয়ারম্যান সাংবাদিক জিন্নাত আলী

Reporter Name
  • Update Time : Saturday, July 11, 2026
  • 37 Time View

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি: সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (AJFB) আয়োজিত AJFB Star Award-2026-এ সম্মাননা ক্রেস্ট ও সনদে ভূষিত হয়েছেন অপরূপ টিভির চেয়ারম্যান ও সাংবাদিক জিন্নাত আলী।
শুক্রবার (১০ জুলাই ২০২৬) রাজধানীর ইস্কাটনে অবস্থিত বিয়াম অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের গুণী ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমন্ত্রিত থাকলেও, সংসদ অধিবেশন চলমান থাকায় তিনি উপস্থিত হতে পারেননি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক মির্জা ফয়সাল আমিন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)-এর সদস্য পরিচালক মো. শরীফুল ইসলাম শরীফ।
অনুষ্ঠানে চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত, নৃত্য, বিজ্ঞাপন, সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা জানানো হয়। এরই ধারাবাহিকতায় সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অপরূপ টিভির চেয়ারম্যান সাংবাদিক জিন্নাত আলী-কে AJFB Star Award-2026 প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (AJFB)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক হোসেন মজুমদার। এ সময় দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী ও বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com