1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 26, 2026, 4:45 am
Title :
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নাগরপুরে বিএনপির সমাবেশ ও মিছিল ক্যান্সারে আক্রান্ত বাবার মাথায় হাত রেখে দুই সন্তানের দোয়া নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুনে পুড়ানোর মামলার প্রধান আসামী সহ গ্ৰেফতার ২ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক নতুন স্বপ্ন, নতুন প্রত্যয়ে সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা পীরযাত্রাপুর ইউনিয়নের জনগণের প্রত্যাশা, চেয়ারম্যান হিসেবে খোকন ভূঁইয়া জোছনা ও প্রিয়া প্রেমের দুটি অশ্রুসিক্ত পাতা ঢাবিতে ভর্তি হয়েও অর্থাভাবে গ্রামে ফিরলেন কুষ্টিয়ার মেধাবী ছাত্র আলামিন

রূপসায় কেডিএর উদ্যোগে সেবা ও মাস্টার প্ল্যান বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Wednesday, July 8, 2026
  • 78 Time View

মোল্লা জাহাঙ্গীর আলম: রূপসায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এর উদ্যোগে উপজেলার জনসাধারণের সাথে কেডিএ’র সেবা কার্যক্রম ও মাস্টার প্ল্যান সম্পর্কে অবহিতকরণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই) সকালে রূপসা উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এর চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন, পরিকল্পিত নগরায়ণ একটি অঞ্চলের টেকসই উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে রূপসাসহ বৃহত্তর খুলনা অঞ্চলে আধুনিক ও পরিকল্পিত অবকাঠামো গড়ে তোলা সম্ভব হবে।

তিনি আরও বলেন, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন পরিকল্পনা সফল হতে পারে না। কেডিএ জনবান্ধব সেবা নিশ্চিত করতে কাজ করছে এবং ভবিষ্যতে সড়ক যোগাযোগ, আবাসন, পরিবেশ সংরক্ষণ, ড্রেনেজ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে রূপসাকে একটি আধুনিক ও বাসযোগ্য এলাকায় পরিণত করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে খুলনা জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। কেডিএর এ ধরনের উদ্যোগ জনগণকে উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে সচেতন করবে এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কেডিএর পরিকল্পনা কর্মকর্তা মো. তানভীর আহম্মেদ।

এসময় বক্তব্য প্রদান করেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চিফ ইঞ্জিনিয়ার কাজী মো. সাবিরুল আলম, রূপসা থানা অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক মীর, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এর সদস্য রুহুল আমিন কুতুব উদ্দীন আহম্মেদ, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম নান্নু, এম এ সালাম এবং আছাফুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেডিএর সহকারী নগর পরিকল্পনাবিদ রাকিব হাসান।

এসময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আহসান হাবিব প্রামাণিক, শিক্ষা কর্মকর্তা এস এ আনোয়ারুল কুদ্দুস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহানউদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান,

রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, যুগ্ম আহ্বায়ক রয়েল আজম, ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শেখ, যুবদল নেতা মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, স্বেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান বেলাল, যুবদল নেতা শরিফুল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা খান আনোয়ার হোসেন, শরিফুল ইসলাম বকুল, আজিজুর রহমান, দিদারুল ইসলাম,

ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মিকাইল বিশ্বাস, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস, ইলিয়াজ হোসেন, বিএনপি নেতা খন্দকার শরিফুল ইসলাম, সেলিম রেজা, সৈয়দ নিয়ামত আলী, বাদশা জমাদ্দার, কামরুল ইসলাম কচি, ফ. ম. মনিরুল ইসলাম, যুবদল নেতা মুন্না সরদার, বিএনপি নেতা জাহিদুল ইসলাম রবি, কবীর শেখ, সাবেক ছাত্রনেতা ইসরাইল বাবু, বিএনপি নেতা হাফেজ মাওঃ জাহিদুল ইসলাম, শামীম হাসান, কামরুজ্জামান নান্টু, জিএম হিরোক, দানিশ আরশাদ, মনিশংকর রায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com