
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে ব্যাপক গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নাগরপুর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক, সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা গোলাম মোস্তফা গোলাম।

এরই ধারাবাহিকতায় আজ ৮ জুলাই রোজ বুধবার বিকেলে তিনি নাগরপুর সদর ইউনিয়নের কাশাদহ ও আন্দিবাড়ি গ্রামে ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন এবং এলাকার উন্নয়ন, সুশাসন ও জনসেবামূলক কর্মকাণ্ড নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, গোলাম মোস্তফা গোলাম দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ফলে তার গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
গণসংযোগ শেষে গোলাম মোস্তফা গোলাম বলেন- আমি কোনো প্রতিশ্রুতির রাজনীতি করতে চাই না। মানুষের আস্থা, ভালোবাসা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।
এ সময় তার সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply