1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 26, 2026, 4:42 am
Title :
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নাগরপুরে বিএনপির সমাবেশ ও মিছিল ক্যান্সারে আক্রান্ত বাবার মাথায় হাত রেখে দুই সন্তানের দোয়া নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুনে পুড়ানোর মামলার প্রধান আসামী সহ গ্ৰেফতার ২ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক নতুন স্বপ্ন, নতুন প্রত্যয়ে সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা পীরযাত্রাপুর ইউনিয়নের জনগণের প্রত্যাশা, চেয়ারম্যান হিসেবে খোকন ভূঁইয়া জোছনা ও প্রিয়া প্রেমের দুটি অশ্রুসিক্ত পাতা ঢাবিতে ভর্তি হয়েও অর্থাভাবে গ্রামে ফিরলেন কুষ্টিয়ার মেধাবী ছাত্র আলামিন

বুড়িচং পৌরসভার মাস্টার প্ল্যানিং প্রোগ্রাম অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Tuesday, July 7, 2026
  • 31 Time View

মোঃ আবদুল্লাহ,বুড়িচং কুমিল্লা: কুমিল্লার বুড়িচং পৌরসভার পরিকল্পিত ও টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে মাস্টার প্ল্যানিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রোগ্রামের আয়োজন করা হয়।

বুড়িচং পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রোগ্রামে পৌরসভার প্রস্তাবিত মাস্টার প্ল্যান উপস্থাপন করেন নগর উন্নয়ন অধিদপ্তরের টিম লিডার ও পরিকল্পনাবিদ মো. নাজিম উদ্দিন। তিনি উপস্থাপনায় পৌর এলাকার পরিকল্পিত নগরায়ণ, সড়ক ও যোগাযোগ ব্যবস্থা, ড্রেনেজ উন্নয়ন, জনসেবা সম্প্রসারণ, পরিবেশ সংরক্ষণ, অবকাঠামো উন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন কৌশলসহ মাস্টার প্ল্যানের বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রোগ্রামে উপস্থিত বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ মাস্টার প্ল্যানের বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন। বক্তারা বলেন, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে বুড়িচং পৌরসভাকে আধুনিক, বাসযোগ্য ও নাগরিকবান্ধব পৌরসভায় রূপান্তর করতে এ মাস্টার প্ল্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মো. জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরী, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাবেদ কাউছার সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নজরুল ইসলাম ভূঁইয়া, বিআরডিবির চেয়ারম্যান মো. কবির হোসেন ভূঁইয়া, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির সহকারী অধ্যাপক মো. মনিরুল ইসলাম এবং ‘স্বপ্নের বুড়িচং’-এর প্রতিষ্ঠাতা মো. সাব্বিরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com