1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 26, 2026, 4:44 am
Title :
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নাগরপুরে বিএনপির সমাবেশ ও মিছিল ক্যান্সারে আক্রান্ত বাবার মাথায় হাত রেখে দুই সন্তানের দোয়া নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুনে পুড়ানোর মামলার প্রধান আসামী সহ গ্ৰেফতার ২ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক নতুন স্বপ্ন, নতুন প্রত্যয়ে সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা পীরযাত্রাপুর ইউনিয়নের জনগণের প্রত্যাশা, চেয়ারম্যান হিসেবে খোকন ভূঁইয়া জোছনা ও প্রিয়া প্রেমের দুটি অশ্রুসিক্ত পাতা ঢাবিতে ভর্তি হয়েও অর্থাভাবে গ্রামে ফিরলেন কুষ্টিয়ার মেধাবী ছাত্র আলামিন

প্রকাশিত সংবাদের বিষয়ে নির্বাচন অফিসের এক কর্মচারীর প্রতিবাদ

Reporter Name
  • Update Time : Tuesday, July 7, 2026
  • 32 Time View

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি টেকনাফ উপজেলা নির্বাচন অফিসকে ঘিরে প্রকাশিত একটি সংবাদের বিষয়ে নির্বাচন অফিসের এক কর্মচারী লিখিত প্রতিবাদ জানিয়েছেন। তিনি প্রকাশিত সংবাদে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

প্রতিবাদলিপিতে তিনি বলেন, দীর্ঘদিন ধরে একজন সরকারি কর্মচারী হিসেবে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। চাকরিকালে তিনি কখনো কোনো দালালচক্রের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না এবং কোনো সেবাপ্রত্যাশীর কাছ থেকে অবৈধভাবে অর্থ গ্রহণ করেননি।

তিনি দাবি করেন, প্রকাশিত সংবাদে তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলোর পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি। একতরফাভাবে অভিযোগ প্রকাশের ফলে তাঁর ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়েছে।

প্রতিবাদে আরও উল্লেখ করা হয়, নির্বাচন অফিসে অবৈধ সুবিধা আদায়ে ব্যর্থ একটি দালালচক্র পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সরকারি নিয়ম-কানুন মেনে সেবা দেওয়ায় অসন্তুষ্ট একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁকে বিতর্কিত করার চেষ্টা করছে বলেও দাবি করা হয়।

তিনি আরও বলেন, তাঁর বিরুদ্ধে ঘুষ, অনিয়ম বা দুর্নীতির কোনো সুনির্দিষ্ট প্রমাণ কেউ উপস্থাপন করতে পারলে তিনি প্রচলিত আইন অনুযায়ী তদন্ত ও আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত। সত্য উদঘাটনে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও জানান।

পরিশেষে তিনি তাঁর বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানান এবং প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com