1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 26, 2026, 3:32 am
Title :
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নাগরপুরে বিএনপির সমাবেশ ও মিছিল ক্যান্সারে আক্রান্ত বাবার মাথায় হাত রেখে দুই সন্তানের দোয়া নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুনে পুড়ানোর মামলার প্রধান আসামী সহ গ্ৰেফতার ২ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক নতুন স্বপ্ন, নতুন প্রত্যয়ে সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা পীরযাত্রাপুর ইউনিয়নের জনগণের প্রত্যাশা, চেয়ারম্যান হিসেবে খোকন ভূঁইয়া জোছনা ও প্রিয়া প্রেমের দুটি অশ্রুসিক্ত পাতা ঢাবিতে ভর্তি হয়েও অর্থাভাবে গ্রামে ফিরলেন কুষ্টিয়ার মেধাবী ছাত্র আলামিন

গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

Reporter Name
  • Update Time : Monday, July 6, 2026
  • 19 Time View

শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি: উন্নত পল্লী সমৃদ্ধ দেশ এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে গাইবান্ধায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালন করা হয়েছে। দিবস টি পালন উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসকের আয়োজনে সোমবার বেলা ১০ টায় গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা টি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও উপকার ভোগীদের মাঝে পলাশ, কৃষ্ণচুড়া, ফলজ সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন করা হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকার, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক রেজাউল করিম মিঞা, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ, জেলা জামায়াতের সেক্রেটারী সৈয়দ রোকনুজ্জামান, প্রেসক্লাবের সহ-সভাপতি জোবায়ের আলী। এছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় পল্লী উন্নয়ন বিষয়ক ভিডিও প্রদর্শনী দেখানো হয়।

বক্তারা বলেন, গ্রাম উন্নয়ন হলে দেশ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হবে। আলোচনা শেষে পল্লী উন্নয়ন নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে সনদ ও সম্মননা স্মারক প্রদান করা হয়।
দেশের গ্রামীণ অর্থনীতি ও পল্লী উন্নয়নে অবদানের স্বীকৃতি প্রদান এবং জনসচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com