1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 26, 2026, 3:25 am
Title :
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নাগরপুরে বিএনপির সমাবেশ ও মিছিল ক্যান্সারে আক্রান্ত বাবার মাথায় হাত রেখে দুই সন্তানের দোয়া নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুনে পুড়ানোর মামলার প্রধান আসামী সহ গ্ৰেফতার ২ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক নতুন স্বপ্ন, নতুন প্রত্যয়ে সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা পীরযাত্রাপুর ইউনিয়নের জনগণের প্রত্যাশা, চেয়ারম্যান হিসেবে খোকন ভূঁইয়া জোছনা ও প্রিয়া প্রেমের দুটি অশ্রুসিক্ত পাতা ঢাবিতে ভর্তি হয়েও অর্থাভাবে গ্রামে ফিরলেন কুষ্টিয়ার মেধাবী ছাত্র আলামিন

গোয়াইনঘাট প্রেসক্লাবে নবাগত ওসির মতবিনিময় জনবান্ধব ও দালালমুক্ত থানা গড়ার প্রত্যয়, অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা কামনা

Reporter Name
  • Update Time : Saturday, July 4, 2026
  • 42 Time View

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি, মোঃ মনিরুজ্জামান মনির: গোয়াইনঘাট থানাকে জনবান্ধব ও দালালমুক্ত থানায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক। একই সঙ্গে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক ও চোরাচালান দমন এবং অপরাধ নিয়ন্ত্রণে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

শনিবার (৪ জুলাই) বিকেলে গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত এক সৌজন্য মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নবাগত ওসি বলেন, “পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। সমাজ থেকে অপরাধ নির্মূলে উভয়ের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ ও সঠিক তথ্য পুলিশি কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি আরও বলেন, “সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই থানায় এসে কাঙ্ক্ষিত আইনি সেবা পান, তা নিশ্চিত করতে আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব। গোয়াইনঘাট থানাকে একটি জনবান্ধব, সেবামুখী ও দালালমুক্ত থানা হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।”

সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন সমস্যা, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক নিয়ন্ত্রণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নবাগত ওসির দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে অপরাধ দমনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির উদ্দিন।

মতবিনিময় সভায় গোয়াইনঘাট প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং গোয়াইনঘাট থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com