1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 26, 2026, 6:36 am
Title :
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নাগরপুরে বিএনপির সমাবেশ ও মিছিল ক্যান্সারে আক্রান্ত বাবার মাথায় হাত রেখে দুই সন্তানের দোয়া নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুনে পুড়ানোর মামলার প্রধান আসামী সহ গ্ৰেফতার ২ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক নতুন স্বপ্ন, নতুন প্রত্যয়ে সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা পীরযাত্রাপুর ইউনিয়নের জনগণের প্রত্যাশা, চেয়ারম্যান হিসেবে খোকন ভূঁইয়া জোছনা ও প্রিয়া প্রেমের দুটি অশ্রুসিক্ত পাতা ঢাবিতে ভর্তি হয়েও অর্থাভাবে গ্রামে ফিরলেন কুষ্টিয়ার মেধাবী ছাত্র আলামিন

হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবার

Reporter Name
  • Update Time : Friday, July 10, 2026
  • 54 Time View

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলার একটি হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি দীর্ঘ সময় অতিবাহিত হলেও গ্রেপ্তার না হওয়ায় চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। মামলার বাদী ও স্থানীয়দের দাবি, মামলা দায়েরের পর কয়েক মাস পেরিয়ে গেলেও প্রধান আসামিকে আইনের আওতায় আনতে না পারায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল ২০২৬ উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের গাবুরজান গ্রামে সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে ১৯ এপ্রিল উলিপুর থানায় হত্যাচেষ্টাসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। মামলায় মোখলেছুর রহমানকে ১ নম্বর এবং মোন্নাফ মিয়াকে ২ নম্বর আসামিসহ মোট চারজনকে অভিযুক্ত করা হয়েছে।

মামলার বাদী মো. রাজু মিয়ার অভিযোগ, হামলার পর থেকেই তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। তার দাবি, মামলার প্রধান আসামি প্রকাশ্যে চলাফেরা করলেও এখনো গ্রেপ্তার না হওয়ায় তারা সব সময় আতঙ্কে বসবাস করছেন। তিনি দ্রুত প্রধান আসামিসহ অন্য অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

স্থানীয়দের ভাষ্য, একটি গুরুতর ফৌজদারি মামলার প্রধান আসামি দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থাকায় বিচারপ্রার্থী মানুষের মধ্যে হতাশা সৃষ্টি হচ্ছে। তাদের মতে, এ ধরনের পরিস্থিতি আইনের শাসনের প্রতি সাধারণ মানুষের আস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা উলিপুর থানার এসআই রাজু আহমেদ বলেন, “মামলাটির তদন্ত চলমান রয়েছে। চারজন আসামির মধ্যে দুইজন আদালত থেকে জামিনে রয়েছেন। ১ ও ২ নম্বর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তারা বর্তমানে পলাতক এবং তাদের আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।”

এদিকে, ভুক্তভোগী পরিবার মামলার প্রধান আসামিদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com