1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 1, 2026, 6:50 pm
Title :
গাইবান্ধায় আইন শৃঙ্খলা কমিটি ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত রংপুরে প্রত্যেক এমপি’র জন্য ৫০ কোটি করে ১৬৫০ কোটি টাকা বরাদ্দ করেছেন বিএনপি সরকার- রংপুরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের উন্নয়নের রূপকার সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম ‘লুৎফুজ্জামান বাবর হাসিমুখে বলেন বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতিতে বুড়িচংয়ে ১,৭৭৮ কৃষক পেলেন প্রণোদনা বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন  ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় কৃষক কার্ড’ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ -এমপি মিলন নাগরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে এমপি রবিউল আওয়াল লাভলু, কৃতজ্ঞতা জানালেন গোলাম মোস্তফা গোলাম

বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি

Reporter Name
  • Update Time : Wednesday, September 30, 2026
  • 7 Time View

মালিকুজ্জামান কাকা: যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭’-এ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ১০০১ থেকে ১২০০-এর মধ্যে স্থান অর্জন করেছে। এ নিয়ে দ্বিতীয় বার দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে শীর্ষস্থান ধরে রেখেছে এই বিশ্ববিদ্যালয়টি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে ২০২৭ সালের বিশ্ব বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং প্রকাশ হয়। প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলাদেশের মোট ২৫ বিশ্ববিদ্যালয় এই র‍্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে। এর মধ্যে সবকটি বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৮০০-এর পরের ধাপে।
র‍্যাঙ্কিংয়ে শিক্ষা ও গবেষণা পরিবেশ, গবেষণা মান, গবেষণা প্রভাব, আন্তর্জাতিকীকরণসহ বিভিন্ন সূচক বিবেচনা করা হয়।
প্রকাশিত তালিকা অনুযায়ী, ৮০১ থেকে ১০০০-এর মধ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) প্রথম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দ্বিতীয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তৃতীয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় চতুর্থ অবস্থান স্থান পায়। ১০০১ থেকে ১২০০-এর ধাপে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পঞ্চম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ষষ্ঠ, ব্র্যাক বিশ্ববিদ্যালয় সপ্তম, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় অষ্টম, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি নবম স্থানে রয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান দশম।
এ বিষয়ে যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান জানান, সারা দেশে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে যবিপ্রবি শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এতে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই অর্জন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফলাফল। পাশাপাশি সুশৃঙ্খল আর্থিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই সাফল্য আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে শিক্ষা, গবেষণা ও আর্থিক ব্যবস্থাপনায় আরও দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করে যবিপ্রবিকে এগিয়ে নিতে আমরা নিরলস কাজ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com