1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 23, 2026, 2:04 pm
Title :
প্রধানমন্ত্রী তারেক রহমান এর জাতিসংঘে প্রথম বক্তব্য: শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অভিমানের মেয়ে ১৪ কোটি টাকার সার কালোবাজারির মামলায় ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে টেকনাফে কৃত্রিম সার সংকটের জন্য উপজেলা কৃষি প্রশাসনকে দায়ী করছেন ভুক্তভোগীরা পরিবেশ রক্ষায় গাইবান্ধা আদর্শ কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আশরাফুল আহমদের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন শ্রীবরদীতে অফিসার্স ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার-১ কাঠালডাঙ্গী দিশারি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

ইউপি চেয়ারম্যান প্রার্থী রাসেলের জনসংযোগে এমপি আলী আজম

Reporter Name
  • Update Time : Sunday, September 20, 2026
  • 11 Time View

এইচ এম রাহুল: ঝিনাইদহ সদর উপজেলার ৫নং কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী কে এম রাইসুল ইসলাম (রাসেল)-এর জনসংযোগে অংশ নিয়েছেন ঝিনাইদহ-২ আসনের এমপি ও জেলা জামায়াতের আমীর আলী আজম মোঃ আবুবকর।
রোববার বিকেলে কুমড়াবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় চেয়ারম্যান প্রার্থী কে এম রাইসুল ইসলাম (রাসেল)-এর পক্ষে জনসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
জনসংযোগকালে এমপি আলী আজম মোঃ আবুবকর বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের সমস্যা ও প্রত্যাশা জানতে হবে। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, জনসেবা ও মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি চেয়ারম্যান প্রার্থী কে এম রাইসুল ইসলাম (রাসেল)-এর জন্য স্থানীয়দের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
জনসংযোগে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আমীর এম আশরাফুল ইসলাম, কুমড়াবাড়িয়া ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর আলতাফ হোসেন, সেক্রেটারি শহিদুল ইসলাম, ইউনিয়ন শিবির সভাপতি মহসিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com