1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 19, 2026, 5:27 am
Title :
নাগরপুরের কাশাদহে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলামের গণসংযোগ ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে উঠান বৈঠকে অংশগ্রহণ সারাদেশের প্রতিনিধিদের অংশগ্রহণে আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে “হাত ধোয়ার স্টেশন” উদ্বোধন চাতরীতে জিপিএ-৪ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা আসন্ন ইউপি নির্বাচনে যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল কুরআনী নুর ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক ঠাকুরগাঁও সীমান্তে এক যুগে বিএসএফের গুলিতে নিহত ২৬ বাংলাদেশি শহীদ আবু সাঈদের রক্তের সাথে জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান বেইমানী করেছেন–প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী

মমেক হাসপাতালের অগ্নিকান্ড ঘটনাস্হল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন

Reporter Name
  • Update Time : Wednesday, September 16, 2026
  • 11 Time View

মোঃ কামরান হোসেন,গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ -৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রকৌশলী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন বুধবার (১৬ সেপ্টেম্বর ২৬ ) সকাল ১১: ০০ ঘটিকায় হাসপাতালটি পরিদর্শন করেন।

হাসপাতালে অগ্নিকাণ্ডের জরুরি পরিস্থিতির পর তিনি সশরীরে উপস্থিত হয়ে প্রশাসনিক কার্যালয়ে একটি বিশেষ পর্যালোচনা সভায় অংশ নেন।

প্রতিমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ অংশ নেন। তিনি গণমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডের সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে কোনো মৃত্যুর প্রমাণ পাওয়া যায়নি, তবে আগুনের আতঙ্কে ও অসুস্থতায় দুজনের মৃত্যুর কথা তিনি স্বীকার করেছেন।

প্রতিমন্ত্রীর নির্দেশনায় পূর্বের ৫ সদস্যের তদন্ত কমিটিকে আরও জোরদার করতে এটি পুনর্গঠন করা হয়েছে । কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিবরণ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্তের পাশাপাশি হাসপাতালের বহুতল ভবনের ৫টি প্রধান সিড়ির মধ্যে ৪টিই কেন তালাবদ্ধ রাখা হয়েছিল, সে বিষয়ে প্রতিমন্ত্রী ও স্থানীয় প্রশাসন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জবাব চেয়েছেন। একই সাথে চিকিৎসাধীন অতিরিক্ত রোগীর চাপ সামলাতে প্রকৌশলীদের দ্রুত সংস্কার পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
পাশা পাশি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com