
নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১০ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে।
রোববার (৩১ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে হরিপুর থানা পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন, পার্শ্ববর্তী উপজেলার রাউতনগর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মো. নাজির হোসেন (৫৫) এবং তাঁর স্ত্রী মোছা. নাজমা বেগম (৪৮)। নাজমা বেগমের বাবার নাম সাঈদ আলী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জিগাঁও এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে ওই স্বামী-স্ত্রীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply