1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 22, 2026, 8:09 pm
Title :
নাগরপুর পানানে গণসংযোগ করলেন নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উদযাপন উপলক্ষে শশীদলে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছ ও আলোচনা সভা নাসিরনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এর শ্রদ্ধা নিবেদন জাতীয় স্মৃতিসৌধে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা নিবেদন ইউনাইটেড সোস্যাল নেটওয়ার্ক—ইউএসএন-এর ২০২৬–২৭ বর্ষের সিলেট বিভাগীয় সমন্বয় কমিটি ঘোষণা অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক পরিবারের পাশে সিংড়া উপজেলা প্রশাসন ৪২ বিজিবি এর ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ ০৯ নং ওয়ার্ড বড়বন্দ গ্রামে বাল্যবিবাহ ও শিশু শ্রম প্রতিরোধে সচেতনতামূলক অধিবেশন উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ,সড়ক অবরোধ

ঝিনাইদহে ব্যতিক্রমী ফুটবল আয়োজনে উন্মাদনায় মাতলেন কৃষকরা

Reporter Name
  • Update Time : Thursday, August 20, 2026
  • 3 Time View

এইচ এম রাহুল, ঝিনাইদহ জেলা প্রতিনিধি: মাঠে মাঠে এখন সবুজ ধানের ঢেউ। বছরের এই সময়ে কৃষকরা কিছুটা অবসর সময় কাটান। এমন অবসরে কৃষকদের অংশগ্রহণে ঝিনাইদহে আয়োজন করা হয় ব্যতিক্রমী ফুটবল ম্যাচ। ফুটবল খেলার পাশাপাশি কৃষকদের মাঝে বিতরণ করা হয় জার্সি ও উন্নত খাবার। আয়োজন ঘিরে উৎসব আনন্দে মেতে ওঠেন প্রান্তিক কৃষকরা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর এ আয়োজন করা হয়। বেসরকারি প্রতিষ্ঠান সিনজেনটা বাংলাদেশ লিমিটেড এ প্রীতি ফুটবল ম্যাচ ও দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের সাউথ জোনের জেডএসএম কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা জলি খাতুন, উপ সহকারী কৃষি কর্মকর্তা লালন মিয়া, সিনজেনটার কুষ্টিয়া ডিভিশনের রিজিওনাল সেলস ম্যানেজার ইশতিয়াক শাহরিয়ার, ডিস্ট্রিবিউটর রফিক আহমাদ এবং কোটচাঁদপুর টেরিটোরির এরিয়া সেলস ম্যানেজার আল-মুজাহিদ মৃদুল।

রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলায় বিষয়খালী ‘এমিষ্টার টপ কৃষক একাদশ’কে ২-০ গোলে হারিয়ে জয়লাভ করে ‘নলডাঙ্গা ইনসিপিয়ো কৃষক একাদশ’। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি কামরুল হাসান বলেন, আমাদের কৃষকরা সবচেয়ে অবহেলিত। তাদের স্বাস্থ্য ও বিনোদনের পর্যাপ্ত সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি কর্তৃপক্ষকে এগিয়ে আসা উচিত। আমরা কৃষকদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ও বিনোদন দেওয়ার জন্যই ব্যতিক্রমী এই আয়োজন করেছি। হাজার হাজার কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই আয়োজন উপভোগ করেছেন। এ ধরনের উদ্যোগ আমরা সামনের দিনে আরও এগিয়ে নিতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com