1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 22, 2026, 8:09 pm
Title :
নাগরপুর পানানে গণসংযোগ করলেন নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উদযাপন উপলক্ষে শশীদলে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছ ও আলোচনা সভা নাসিরনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এর শ্রদ্ধা নিবেদন জাতীয় স্মৃতিসৌধে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা নিবেদন ইউনাইটেড সোস্যাল নেটওয়ার্ক—ইউএসএন-এর ২০২৬–২৭ বর্ষের সিলেট বিভাগীয় সমন্বয় কমিটি ঘোষণা অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক পরিবারের পাশে সিংড়া উপজেলা প্রশাসন ৪২ বিজিবি এর ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ ০৯ নং ওয়ার্ড বড়বন্দ গ্রামে বাল্যবিবাহ ও শিশু শ্রম প্রতিরোধে সচেতনতামূলক অধিবেশন উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ,সড়ক অবরোধ

গাইবান্ধায় নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : Thursday, August 20, 2026
  • 4 Time View

শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় নজরুল বর্ষ (২৫ মে ২০২৬ – ২৫ মে ২০২৭) উপলক্ষ্যে দেশব্যাপী প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগীতা আয়োজনে লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকার, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ সরকার, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আসাদুজ্জামান সরকার, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা। এছাড়া গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক রাহুল ইসলাম রুবেল, জেলা জাসাসের সদস্য সচিব খান মো. কাওসার ওয়াহিদ সুজনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঘন্টাব্যাপী মতবিনিময় সভায় বলা হয়, ৩১ আগষ্ট সোমবার সারা দেশে একযোগে সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জেলার প্রাথমিক, কিন্ডারগার্টেন, মাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় এবং নজরুলসংগীত ভিত্তিক একক নৃত্য প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। সাংস্কৃতিক প্রতিযোগীতাটি উৎসবমুখর পরিবেশে সুষ্ঠভাবে বাস্তবায়নের লক্ষ্যে নানা পদক্ষেপ গ্রহন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com