1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 19, 2026, 4:10 pm
Title :
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের সদস্যদের থানা অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঐক্যবদ্ধ সংগঠনই বিএনপির শক্তি: নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ কালীগঞ্জে এসএসি ও দাখিলে কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা সত্য ঢাকতে কি মামলার অস্ত্র? এমপির রোষানলে সংবাদপত্রের সম্পাদক! নাগরপুর নঙ্গিনাবাড়িতে গণসংযোগ ও উঠান বৈঠক করলেন নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম শ্রীবরদীতে বিজিবির অভিযানে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ প্রেসক্লাব যশোরের আজীবন সদস্য হাবিবুরের মার্কেট জবর দখল ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

সত্য ঢাকতে কি মামলার অস্ত্র? এমপির রোষানলে সংবাদপত্রের সম্পাদক!

Reporter Name
  • Update Time : Wednesday, August 19, 2026
  • 1 Time View

স্টাফ রিপোর্টার,রাজশাহী: কক্সবাজার-৪ (উখিয়া- টেকনাফ) আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে নিয়ে “৫ আগস্টের পর ১০০ কোটি টাকা কামিয়েছেন বিএনপি নেতা শাহাজাহান” শিরোনামে সংবাদ করার জেরে অপপ্রচার ও মানহানির অভিযোগে করা মামলায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার সম্পাদক সহ উক্ত সংবাদে বক্তব্য দেয়া ২ বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে মামলার তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা শেষে আদালত এ আদেশ দেন।
পরোয়ানাভুক্ত তিন আসামি হলেন—দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, এবং নিউজের বক্তব্য দাতা টেকনাফের সাবরাং ইউনিয়নের বিএনপি নেতা সুলতান আহামদ এবং ইমান হোসাইন।
আদালত সূত্রে জানা যায়, মামলাটি তদন্তের দায়িত্ব পাওয়ার পর পিবিআই কক্সবাজার জেলার পুলিশ পরিদর্শক আমির হোসেন তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেন।
তদন্ত প্রতিবেদনে সরেজমিনে পাওয়া সাক্ষ্য ও বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে শাহজাহান চৌধুরীকে সামাজিকভাবে হেয় করা, অপমান ও অপদস্থ করার অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, আসামিরা সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে বাদীর সুনাম ক্ষুণ্ন করেছেন। এতে তার ১০০ কোটি টাকার মানহানি হয়েছে বলেও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৫(২) ধারার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

আদালত তদন্ত প্রতিবেদন ও দাখিল করা নথিপত্র পর্যালোচনা করে অভিযোগটি প্রাথমিকভাবে সঠিক বলে প্রতীয়মান হওয়ায় ওই ধারার অপরাধ আমলে নেন। এরপর তিন আসামির বিরুদ্ধে ডব্লিউএ বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
মামলার আইনজীবীর দাবি, ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের নেতাদের পুনর্বাসন করে শাহজাহান চৌধুরী শতকোটি টাকা আয় করেছেন—এমন অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে সংবাদ প্রচার করা হয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন নামক পত্রিকায়।
এ বিষয়ে শাহজাহান চৌধুরীর একান্ত সচিব মোহাম্মদ ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আইনজীবী ছমি উদ্দিন অভিযোগ করেন, আসামিরা শাহজাহান চৌধুরীর কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার মাল্টিমিডিয়া ফেসবুক পেজে তাঁর বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়। এ ঘটনায় করা মামলার তদন্ত শেষে আদালত তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
তবে মামলাটিকে মিথ্যা ও সাংবাদিকদের প্রতি হয়রানীমূলক হিসেবে দাবি করেছেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান। তিনি জানান কক্সবাজার-৪ আসনের সাংসদ শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে মাদক কারবার, অপরাধ সিন্ডিকেট পরিচালনা, নিজ দলীয় নেতাকর্মীদের হয়রানীসহ আরো অসংখ্য অভিযোগের তথ্য প্রমাণসমেত সংবাদ প্রচার করা হয়েছিলো। এরই জের ধরে সাংবাদিক ও সংবাদে বক্তব্যদাতাদের হয়রানি করতে আদালতকে অবমাননা ও বিভ্রান্ত করে এমন মামলা করা হয়েছে। শুধু তাই নয়, তদন্তকারী পিবিআই কর্মকর্তাও কোন ধরণের তদন্ত না করেই উদ্দেশ্য প্রণোদীতভাবে আদালতে প্রতিবেদনটি দায়ের করেছেন। আইনিভাবেই মামলাটি মোকাবিলা করবেন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com