1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 1, 2026, 2:50 pm
Title :
শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত রংপুরে প্রত্যেক এমপি’র জন্য ৫০ কোটি করে ১৬৫০ কোটি টাকা বরাদ্দ করেছেন বিএনপি সরকার- রংপুরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের উন্নয়নের রূপকার সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম ‘লুৎফুজ্জামান বাবর হাসিমুখে বলেন বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতিতে বুড়িচংয়ে ১,৭৭৮ কৃষক পেলেন প্রণোদনা বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন  ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় কৃষক কার্ড’ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ -এমপি মিলন নাগরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে এমপি রবিউল আওয়াল লাভলু, কৃতজ্ঞতা জানালেন গোলাম মোস্তফা গোলাম নাগরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে এমপি রবিউল আওয়াল লাভলু -১ লাখ টাকার সহায়তা চেক হস্তান্তর

৭ দফা দাবি আদায়ে গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে দলিল লেখক সমিতির স্মারকলিপি ‎

Reporter Name
  • Update Time : Tuesday, August 18, 2026
  • 12 Time View

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি: দলিল লেখকদের বিভিন্ন সমস্যা সমাধান ও ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধা জেলা দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
‎
‎মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক জনাব মাসুদুর রহমান মোল্লার কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক স্মারকলিপিটি গ্রহণ করেন।
‎
‎স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মল্লিক, গাইবান্ধা সদর দলিল লেখক সমিতির আহ্বায়ক জাহাঙ্গীর আলম মন্ডল, সদস্য সচিব নাজিম উদ্দীন মন্ডল, সাঘাটা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল করিম, জেলা দলিল লেখক সমিতির সহ-দপ্তর সম্পাদক হামিদুল ইসলাম, সিরাজুল ইসলাম মিথেন, পলাশবাড়ীর সদস্য শহীদ রানা জুয়েল, সুন্দরগঞ্জের গোলাম রাব্বানী প্রামাণিক, সদস্য আব্দুল কালাম আজাদ এবং জেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ রিয়াজ আহমেদ,মোঃ: তাজুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
‎
‎সমিতির নেতৃবৃন্দ জানান, দলিল লেখকদের পেশাগত বিভিন্ন সমস্যা ও দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে ৭ দফা দাবি উত্থাপন করা হয়েছে। এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।
‎
‎স্মারকলিপি প্রদানকালে সমিতির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে তাদের বিভিন্ন দাবি ও সমস্যার বিষয় তুলে ধরেন। জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা তাদের বক্তব্য শোনেন এবং স্মারকলিপি গ্রহণ করেন।
‎
‎এ সময় গাইবান্ধা সদর, সাঘাটা, পলাশবাড়ী ও সুন্দরগঞ্জসহ জেলার বিভিন্ন এলাকার দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com