1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 13, 2026, 12:53 am
Title :
নাগরপুরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত গাইবান্ধায় দৈনিক করতোয়া’র ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ময়মনসিংহে এসএসসিতে ফেল করায় মায়ের বকুনি দুইদিন পর মিলল সীমার লাশ ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মীর হত্যা -১ দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি অভিযানে সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ও ফেন্সিডিল উদ্ধার নাসিরনগরে বিয়ের দাবিতে বিষের বোতল হাতে নিয়ে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন সিংড়ায় এসএসসি ফলাফলে শীর্ষে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, বিয়ের দাবিতে পাঁচদিন ধরে অবস্থান চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে আটকে পড়া সেই বিদেশী জাহাজকে কোটি টাকা জরিমানা সাতক্ষীরা কারাগার থেকে পালানো সাজাপ্রাপ্ত দুই আসামি দুই বছর পর গ্রেপ্তার

নাগরপুরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Wednesday, August 12, 2026
  • 16 Time View

নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট ২০২৬) সকালে নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। যুব সমাজকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
নাগরপুর উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. এম. এ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম।

এ সময় উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি হাফেজ আজিম উদ্দিন, নাগরপুর সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. ইমরান হোসাইন, নাগরপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রশিদ মিয়া হারুন, উপজেলা যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. কোরবান আলী, অফিস ও মিডিয়া সম্পাদক মো. আব্দুস সবুর, অর্থ সম্পাদক মো. মহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. সালাউদ্দিন এবং নাগরপুর সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

এ ছাড়া নাগরপুর উপজেলার সকল ইউনিয়ন যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। একই সঙ্গে যুব সমাজের সামাজিক দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ ও স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি শেষে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা যুব বিভাগের আয়োজনে অনুষ্ঠিতব্য যুব সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহণের জন্য নাগরপুর উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. এম. এ. মান্নানের নেতৃত্বে বিপুলসংখ্যক যুব জনশক্তি নিয়ে নাগরপুর থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হন নেতাকর্মীরা।

এ সময় যুব নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা আন্তর্জাতিক যুব দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি যুব সমাজকে দেশ ও সমাজের কল্যাণে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com