1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 12, 2026, 11:03 pm
Title :
নাগরপুরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত গাইবান্ধায় দৈনিক করতোয়া’র ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ময়মনসিংহে এসএসসিতে ফেল করায় মায়ের বকুনি দুইদিন পর মিলল সীমার লাশ ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মীর হত্যা -১ দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি অভিযানে সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ও ফেন্সিডিল উদ্ধার নাসিরনগরে বিয়ের দাবিতে বিষের বোতল হাতে নিয়ে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন সিংড়ায় এসএসসি ফলাফলে শীর্ষে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, বিয়ের দাবিতে পাঁচদিন ধরে অবস্থান চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে আটকে পড়া সেই বিদেশী জাহাজকে কোটি টাকা জরিমানা সাতক্ষীরা কারাগার থেকে পালানো সাজাপ্রাপ্ত দুই আসামি দুই বছর পর গ্রেপ্তার

শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Monday, August 10, 2026
  • 3 Time View

এসডি সোহেল রানা, স্টাফ রিপোর্টার: শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার তামাগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ঝিনাইগাতী উপজেলার তামাগাঁও এলাকার মজিবর রহমানের ছেলে মিলন এবং রাংটিয়া এলাকার জবেদালীর ছেলে আশরাফুল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার এসআই কানাই লাল চক্রবর্তী, এএসআই সাদ্দামসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা তামাগাঁও এলাকায় মিলনের বাড়িতে অভিযান চালান। এ সময় তাদের কাছ থেকে ৬২ পিস ইয়াবা জব্দ করা হয় এবং দুইজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৮ হাজার ৬০০ টাকা।

পরে সোমবার (১০ আগস্ট) তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলার পর গ্রেপ্তার দুজনকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com