1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 1, 2026, 4:31 am
Title :
দামুড়হুদায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা: ঘটনাস্থলেই চালক মিঠু নিহত, আহত ১ হাসপাতাল নলডাঙ্গায় নিরাপদ মাংস উৎপাদনের লক্ষ্যে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ধুনটে মারকাযুল ঈমান বালিকা মাদরাসার ছাত্রীর হেফজ সম্পন্ন উপলক্ষে দোয়া মাহফিল ধুনটে পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ধুনটে আইন-শৃঙ্খলা সভা: মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের তাগিদ নরসিংদীর শিবপুরে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি ঠাকুরগাঁও গোবিন্দগঞ্জে অভিযানে চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার-৩ গাইবান্ধায় সার উদ্ধার অভিযানে হামলা,কৃষি কর্মকর্তা ও সাংবাদিকসহ অবরুদ্ধ নৌপরিবহন মন্ত্রীর আকস্মিক বেনাপোল স্থল বন্দর পরিদর্শন

এতিমখানার শিশুদের মুখে হাসি ফোটালেন মোঃ মিলন মিয়া

Reporter Name
  • Update Time : Saturday, July 25, 2026
  • 22 Time View

এইচ এম রাহুল,ঝিনাইদহ: ঝিনাইদহের বেড়াশুলা এতিমখানার শিশুদের সাথে নিয়ে দুপুরের খাবার খেয়েছেন এলাকার মানবিক সমাজসেবক মোহাম্মদ মিলন মিয়া। গত শুক্রবারের ধারাবাহিকতায় আজ ২৫ জুলাই, শনিবার আবারও নিজ উদ্যোগে এতিমখানার শিশু ও শিক্ষার্থীদের দুপুরের তৃপ্তিভরে খাবার খাওয়ান তিনি। 
এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোই যার ব্রত, সেই মোহাম্মদ মিলন মিয়া নিজ সাধ্যমতো এই আয়োজন করতে পেরে মহান আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করেছেন। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া এই শিশুগুলোর পাশে দাঁড়াতে পারাটা অনেক বড় প্রশান্তির। 
দুপুরের এই প্রীতিভোজে মোহাম্মদ মিলন মিয়া ছাড়াও বেড়াশুলা এতিমখানার শিক্ষক, ছাত্র এবং এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খাবার শেষে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করে বলেন, মিলন মিয়ার মতো এমন মানবিক মানুষ নিয়মিত আমাদের এতিমখানায় আসেন এবং শিশুদের খোঁজখবর নেন, যা সত্যিই প্রশংসনীয়। তারা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন। 
উপস্থিত স্থানীয় অতিথিরা বলেন, মোহাম্মদ মিলন মিয়া নিজ এলাকার গরিব ও অসহায় মানুষের বিপদে-আপদে সবসময় যেভাবে পাশে দাঁড়ান, তা এলাকার যুবসমাজ ও বিত্তবানদের জন্য একটি বড় অনুপ্রেরণা।
এতিম ও অসহায় শিশুদের কল্যাণে এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন মোহাম্মদ মিলন মিয়া। পাশাপাশি তিনি আগামীতেও সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com