1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 2, 2026, 1:49 am
Title :
গাইবান্ধায় আইন শৃঙ্খলা কমিটি ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত রংপুরে প্রত্যেক এমপি’র জন্য ৫০ কোটি করে ১৬৫০ কোটি টাকা বরাদ্দ করেছেন বিএনপি সরকার- রংপুরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের উন্নয়নের রূপকার সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম ‘লুৎফুজ্জামান বাবর হাসিমুখে বলেন বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতিতে বুড়িচংয়ে ১,৭৭৮ কৃষক পেলেন প্রণোদনা বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন  ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় কৃষক কার্ড’ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ -এমপি মিলন নাগরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে এমপি রবিউল আওয়াল লাভলু, কৃতজ্ঞতা জানালেন গোলাম মোস্তফা গোলাম

গাইবান্ধায় রেস্টুরেন্টে আগুন ও মামলা,নিরীহ গ্রামবাসীকে হয়রানির অভিযোগে মানববন্ধন

Reporter Name
  • Update Time : Wednesday, July 22, 2026
  • 21 Time View

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন ভেড়ামারা ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দারা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, একটি রেস্টুরেন্টকে কেন্দ্র করে দায়ের করা মামলায় নিরীহ গ্রামবাসীকে হয়রানি করা হচ্ছে।

বক্তারা বলেন, গত ২৪ জুন ভেড়ামারা ব্রিজ সংলগ্ন একটি রেস্টুরেন্টের এক কর্মচারীর বিরুদ্ধে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠার পর ঘটনাটি এলাকায় উত্তেজনার সৃষ্টি করে। পরে বিক্ষুব্ধ জনতা রেস্টুরেন্টটিতে অগ্নিসংযোগ করে বলে তারা দাবি করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঘটনার পর রেস্টুরেন্টের মালিক মানিক মিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করেছেন। তাদের দাবি, ওই মামলাকে কেন্দ্র করে এলাকাবাসীকে বিভিন্নভাবে হয়রানি ও চাঁদা দাবির চেষ্টা করা হচ্ছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন সাবেক শিবির সভাপতি রুম্মন। এছাড়া এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন বেবী আক্তার, আশা আক্তার ও রোকসানা আক্তার সহ আরও অনেকে।

তারা প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com