1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 2, 2026, 1:49 am
Title :
গাইবান্ধায় আইন শৃঙ্খলা কমিটি ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত রংপুরে প্রত্যেক এমপি’র জন্য ৫০ কোটি করে ১৬৫০ কোটি টাকা বরাদ্দ করেছেন বিএনপি সরকার- রংপুরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের উন্নয়নের রূপকার সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম ‘লুৎফুজ্জামান বাবর হাসিমুখে বলেন বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতিতে বুড়িচংয়ে ১,৭৭৮ কৃষক পেলেন প্রণোদনা বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন  ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় কৃষক কার্ড’ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ -এমপি মিলন নাগরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে এমপি রবিউল আওয়াল লাভলু, কৃতজ্ঞতা জানালেন গোলাম মোস্তফা গোলাম

সিংড়ার চলনবিলে জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা,পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

Reporter Name
  • Update Time : Wednesday, July 22, 2026
  • 22 Time View

মোঃ ইব্রাহিম আলী,সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ার চলনবিল অঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং কৃষিজমির সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

​বুধবার (২২ জুলাই) দুপুর ২টায় উপজেলার ইটালী ইউনিয়নের ইন্দ্রাশন গ্রামে স্থানীয় জনগণের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও দুর্ভোগ লাঘবে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: শাহাদত হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাষ্টার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, শস্য ও মৎস্য ভাণ্ডার হিসেবে খ্যাত আমাদের এই ঐতিহাসিক চলনবিলে কচুরিপানার অনিয়ন্ত্রিত বিস্তার এক ভয়াবহ রূপ ধারণ করেছে। এর ফলে একদিকে যেমন স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, অন্যদিকে কৃষক ও সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। আজকের এই পরিষ্কার কর্মসূচির মাধ্যমে আমরা চলনবিলের প্রাণ ফিরিয়ে আনার এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করলাম। কৃষি উৎপাদন ও মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com