1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 7, 2026, 5:29 am
Title :
নাগরপুর বাজার বণিক সমিতির উদ্যোগে এমপি রবিউল আওয়াল লাভলু ও তাঁর সহধর্মিণীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার মাদারীপুরের রাজৈর উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎকার: ও শুভেচ্ছা বিনিময় নড়াইলে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ শিক্ষকে গ্রেফতার করছে পুলিশ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার নাসিরনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত ঢাকা-খুলনা মহাসড়কে বাস দুর্ঘটনা. নিহত ৩ আহত ৩০ লোহাগড়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ২ নারীসহ ৬ জনকে কুপিয়ে আহতের অভিযোগ মাদারীপুর জেলা পুলিশ বেতার বেইজ স্টেশন পরিদর্শন করলেন পুলিশ টেলিকমের ডিআইজি নাগরপুরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এমপি রবিউল আওয়াল লাভলু ও তাঁর সহধর্মিণীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা-খুলনা মহাসড়কে বাস দুর্ঘটনা. নিহত ৩ আহত ৩০

Reporter Name
  • Update Time : Sunday, September 6, 2026
  • 3 Time View

মোল্লা জাহাঙ্গীর আলম: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। নিহত ও আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।

তথ্য সূত্রে জানা যায়, রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি গেড়াখোলা ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে এসে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ।

উদ্ধারকারীরা বাসের ভেতর থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করেন। আহত হন অন্তত ৩০ জন যাত্রী। আহতদের দ্রুত উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে গুরুতর আহত ১২ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস গেড়াখোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন এলাকাবাসী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com