1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 29, 2026, 9:16 am
Title :
যুক্তরাজ্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুকে বিদায়ী অভ্যর্থনা জানালেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক নাগরপুর দুয়াজানীতে গণসংযোগ করেছেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় সিলেট বিভাগে দ্বিতীয় জেবা ফারিহা কিশোর গ্যাং এ জীম্মি মনিরামপুরের ইত্যা গ্রাম মাদক সন্ত্রাসে একাকার ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ নিহত – ১ চট্টগ্রামে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের পর কালা মোবারকসহ গ্রেপ্তার ৪ সাংবাদিক শামীমকে প্রকাশ্যে হত্যার হুমকি: “তুহিনকে মারছি, তোকে তিনদিনের মধ্যে মেরে ফেলব”- গাজীপুরে সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও উদ্বেগ, দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি সাংবাদিকতা থেকে জনসেবায় , ইউপি সদস্য হতে চান- সাংবাদিক এম এ কাদের জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” মিঠাপুকুরে এলজিইডি ১ হাজার মিটার রাস্তার কার্পেটিং সঠিক কাজে রেকর্ড করলেন খাইরুল কবির রানা

সাংবাদিকতা থেকে জনসেবায় , ইউপি সদস্য হতে চান- সাংবাদিক এম এ কাদের

Reporter Name
  • Update Time : Friday, August 28, 2026
  • 29 Time View

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ছয় মাসের রেশ কাঁটতে না কাঁটতেই চায়ের স্টল থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে ফের নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে স্থানীয় সরকার নির্বাচন। এরই মধ্যে ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে মানুষের মাঝে তৈরী হচ্ছে নানান ধরনের  কৌতুহল।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থীরা তৃণমূল পর্যায়ে ভোটাদের দৃষ্টি আকর্ষণ করতে নিজ নিজ এলাকায় ব্যাপক গণসংযোগ, মতবিনিময় সভা ও পদসভা ইতিমধ্যেই শুরু করেছেন। প্রার্থীরা নির্বাচনী এলাকায় বিভিন্ন হাট- বাজারে, সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করছেন – দিচ্ছেন নানান ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য সময় ঘনিয়ে আসার সাথে সাথে এলাকার চায়ের স্টল থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গণে আলোচনার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। স্থানীয় জনমত ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আলোচনায় বারবার উঠে আসছে এক তরুণ ও জনপ্রিয় নেতার নাম সাংবাদিক এম এ কাদের।
দীর্ঘ প্রায় দুই দশকের সাংবাদিকতা জীবনে সাধারণ মানুষের কথা গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি এবার নিজ এলাকার মানুষের সেবা ও কল্যাণে সরাসরি কাজ করতে চান সাংবাদিক এম এ কাদের। হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১০নং ছাতিয়াইন ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের বাসিন্দা তিনি। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইউপি সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
সাংবাদিক এম এ কাদের ২০০৭ সালে জাতীয় দৈনিক সন্ধ্যাবাণী পত্রিকার মাধবপুর উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। দীর্ঘ এই কর্মজীবনে তিনি বিভিন্ন জাতীয় দৈনিক ও গণমাধ্যমে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে দৈনিক গণজাগরণ, দৈনিক আজকালের সংবাদ, দৈনিক আলোর জগত, দৈনিক বিকাল বার্তা, দৈনিক ভোরের ধ্বনিসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। পাশাপাশি হবিগঞ্জ থেকে প্রকাশিত স্থানীয় বিভিন্ন দৈনিক পত্রিকাতেও সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেন।
টেলিভিশন সাংবাদিকতায়ও রয়েছে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা। ২০১৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত মাইটিভির মাধবপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত মুভি বাংলা টিভিতে সাংবাদিক হিসেবে কাজ করেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক মানবকণ্ঠ-এর মাধবপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে স্থানীয় মানুষের সমস্যা, জনদুর্ভোগ, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা, প্রশাসন, উন্নয়ন, কৃষি ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত সংবাদ ও প্রতিবেদন প্রকাশ করে আসছেন এম এ কাদের। অনিয়ম-অব্যবস্থাপনা তুলে ধরার পাশাপাশি এলাকার উন্নয়ন ও সম্ভাবনার কথাও গণমাধ্যমে তুলে ধরেছেন তিনি।
সাংবাদিক সংগঠনে নেতৃত্ব
সাংবাদিকতার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার ও কল্যাণে সংগঠক হিসেবেও সক্রিয় এম এ কাদের। ২০১৫ সালে মাধবপুর রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সদস্য সচিব হিসেবে তাঁর সাংগঠনিক পথচলা শুরু হয়। পরবর্তীতে সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন শেষে বর্তমানে তিনি মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
জনসেবায় নিজেকে সম্পৃক্ত করার প্রত্যয়
সাংবাদিকতার পাশাপাশি সমাজ ও মানবসেবাকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সাংবাদিক এম এ কাদের। নিজের জন্মস্থান মাধবপুর উপজেলার ১০নং ছাতিয়াইন ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের সাধারণ মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত হতে চান তিনি।
এম এ কাদের বলেন, দীর্ঘদিন সাংবাদিকতা করতে গিয়ে মানুষের নানা সমস্যা ও দুর্ভোগ কাছ থেকে দেখেছি। সংবাদ প্রকাশের মাধ্যমে এসব সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করেছি। এখন জনপ্রতিনিধিত্বের সুযোগ পেলে মানুষের পাশে থেকে সমস্যাগুলো আরও কার্যকরভাবে সমাধানের উদ্যোগ নিতে চাই।
তিনি আরও বলেন, এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, যুবসমাজের উন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার লক্ষ্য রয়েছে তাঁর।
প্রশিক্ষণ ও পেশাগত কার্যক্রম
সাংবাদিকতার দক্ষতা ও পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিয়েছেন এম এ কাদের। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্বও পালন করেছেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজ জন্মভূমি শিমুলঘর গ্রামের মানুষের সেবা, কল্যাণ এবং এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত করতে চান তিনি। তাঁর মতে, জনপ্রতিনিধিত্বের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে আরও সরাসরি কাজ করার সুযোগ তৈরি হবে এবং এলাকার মানুষের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
সাংবাদিকতা, সাংবাদিক সংগঠনে নেতৃত্ব এবং সমাজ ও মানবসেবার অভিজ্ঞতাকে পুঁজি করে নিজ এলাকার মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সাংবাদিক এম এ কাদের। এলাকাবাসীর ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন নিয়েই ভবিষ্যতে জনকল্যাণমূলক কাজে আরও সক্রিয়ভাবে যুক্ত হতে চান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com