1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 4, 2026, 11:05 pm
Title :
নাসিরনগর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্বার চাকরির আড়ালে মাদক ব্যবসার অভিযোগ, ‘বালতি আলামিন’কে ঘিরে নানা প্রশ্ন,শাজাহানপুরে হিরোইন ও ইয়াবা সরবরাহের অভিযোগ; রাজনৈতিক প্রভাবের আশ্রয় নেওয়ারও দাবি আগামীকাল লালদিঘী ময়দান জনসমুদ্রে পরিণত হবে : মুহাম্মদ শাহজাহান শাসক নয়, সেবক হতে চান চেয়ারম্যান প্রার্থী খোকন ভুঁইয়া নাসিরনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১ মহিলাসহ অর্ধশতাধিক আহত শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলামের শুভেচ্ছা বিনিময় হবিরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে মহসিন সরকার সবুজের প্রার্থিতা নিয়ে নানা আলোচনা বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আ.লীগ নেতা সাজ্জাদ হোসেন গ্রেফতার ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনায় বহুলীতে বিএনপির বিশেষ দোয়া তেঁতুলিয়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মাঙ্গলিক শোভাযাত্রা ও আলোচোনা সভা খাদেমুল ইসলাম

মিয়ানমারে পাচারের সময় ১১ হাজার কেজি সারসহ ৩ পাচারকারী আটক

Reporter Name
  • Update Time : Thursday, September 3, 2026
  • 2 Time View

জামাল উদ্দিন, কক্সবাজার জেলা প্রতিনিধি: চোরাচালানবিরোধী অভিযানে চট্টগ্রামের হালিশহর এলাকায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ফিশিং বোটে স্থানান্তরের সময় ১১ হাজার কেজি রাসায়নিক সারসহ তিন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার (২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রামের হালিশহর থানাধীন দবিরখাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে ফিশিং বোটে সার স্থানান্তরের সময় ২২০ বস্তা, অর্থাৎ ১১ হাজার কেজি সার জব্দ করা হয়। জব্দকৃত সারের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাক ও তিনজন পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত সার, পাচারকাজে ব্যবহৃত ট্রাক ও আটক তিন পাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com