1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 4, 2026, 11:04 pm
Title :
নাসিরনগর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্বার চাকরির আড়ালে মাদক ব্যবসার অভিযোগ, ‘বালতি আলামিন’কে ঘিরে নানা প্রশ্ন,শাজাহানপুরে হিরোইন ও ইয়াবা সরবরাহের অভিযোগ; রাজনৈতিক প্রভাবের আশ্রয় নেওয়ারও দাবি আগামীকাল লালদিঘী ময়দান জনসমুদ্রে পরিণত হবে : মুহাম্মদ শাহজাহান শাসক নয়, সেবক হতে চান চেয়ারম্যান প্রার্থী খোকন ভুঁইয়া নাসিরনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১ মহিলাসহ অর্ধশতাধিক আহত শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলামের শুভেচ্ছা বিনিময় হবিরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে মহসিন সরকার সবুজের প্রার্থিতা নিয়ে নানা আলোচনা বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আ.লীগ নেতা সাজ্জাদ হোসেন গ্রেফতার ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনায় বহুলীতে বিএনপির বিশেষ দোয়া তেঁতুলিয়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মাঙ্গলিক শোভাযাত্রা ও আলোচোনা সভা খাদেমুল ইসলাম

কালীগঞ্জে স্টকে অতিরিক্ত সার মজুদ: দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : Wednesday, September 2, 2026
  • 25 Time View

মোঃ আলমগীর মোল্লা: গাজীপুরে কালীগঞ্জে ২ সেপ্টেম্বর ২০২৬ স্টক রেজিস্ট্রারে উল্লেখিত পরিমাণের চেয়ে বেশি সার মজুদ রাখায় গাজীপুরের কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের দোলান বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।

ভ্রাম্যমাণ আদালত উপজেলার প্রকাশ ট্রেডার্স ও মেসার্স এস এস করপোরেশন নামে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালায়। অভিযানকালে স্টক রেজিস্ট্রারে উল্লেখিত সারের মজুদের তুলনায় বাস্তবে বেশি সার মজুদ থাকার প্রমাণ পাওয়া যায়।

পরে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ০৬ ধারায় দুইটি মামলায় প্রত্যেক ব্যবসায়ীকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

1. প্রকাশ ট্রেডার্স স্বত্বাধিকারী নির্মল দাস (৬০)
2. মেসার্স এস এস করপোরেশন স্বত্বাধিকারী শরীফ ভূইয়া

মামলাগুলোতে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন এবং ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্বে ছিলেন মাহবুবুল ইসলাম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার জানান, বাজারে সারসহ অত্যাবশ্যকীয় পণ্যের মজুদ ও বিতরণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com