
নিজস্ব প্রতিবেদক,মিসেস চামেলী আক্তার প্রিয়া: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ৫ নম্বর সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় মোঃ আব্দুর রহিম বলেন, বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলা দেশের গণতন্ত্র, মানুষের অধিকার এবং জনগণের প্রত্যাশা পূরণের সংগ্রামের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা, ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বিএনপির চেয়ারপারসন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক সফলতা কামনা করেন।
এ সময় তিনি দেশের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply