
নিজস্ব প্রতিবেদক মিসেস শরিফা আক্তার ময়না
সাংবাদিকতা কোনো চাকরি নয়, এটি সত্য প্রকাশ এবং ন্যায়ের পক্ষে কথা বলার এক মহান দায়িত্ব।
ক্ষমতা, অর্থ কিংবা কোনো প্রভাবশালী মহলের কাছে নতিস্বীকার নয়—সাংবাদিকতার মূল শক্তি হবে তথ্য, প্রমাণ ও সত্যের প্রতি অবিচল দায়বদ্ধতা। কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা পক্ষের হয়ে নয়; বরং নিরপেক্ষভাবে সত্য তুলে ধরাই হোক আমাদের সাংবাদিকতার মূল অঙ্গীকার।
অসহায়, নির্যাতিত, নিপীড়িত ও অধিকারবঞ্চিত মানুষের কথা তুলে ধরতে চাই। যাদের কণ্ঠস্বর ক্ষমতা, অর্থ কিংবা প্রভাবের কারণে চাপা পড়ে যায়, তাদের অধিকার ও ন্যায্য দাবি সমাজের সামনে তুলে ধরাই হোক আমাদের প্রধান দায়িত্ব।
আমরা বিশ্বাস করি, সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মাধ্যম নয়; এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সত্য প্রতিষ্ঠার সাহস এবং মানুষের অধিকার রক্ষার একটি শক্তিশালী হাতিয়ার।
আমাদের অঙ্গীকার—
- সংবাদ হবে তথ্য ও প্রমাণভিত্তিক।
- সাংবাদিকতার অবস্থান হবে নিরপেক্ষ ও দায়িত্বশীল।
- সত্য প্রকাশে থাকবে সাহস ও আপসহীনতা।
- দায়বদ্ধতা থাকবে সত্য, ন্যায়বিচার ও সাধারণ মানুষের প্রতি।
সাংবাদিকতা হোক মানুষের অধিকার প্রতিষ্ঠার হাতিয়ার, সত্য প্রকাশের সাহসী কণ্ঠস্বর এবং ন্যায়ের পক্ষে অবিচল অবস্থান।
✍️ মিসেস চামেলি আক্তার প্রিয়া
উপসম্পাদিকা
দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★ ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম ★ নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: ★সহ বার্তা সম্পাদক : ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ /+৮৮০৯৬৩৮১২৬৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬