নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পানান গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী বোস্তামি দরবার শরীফে ৪৬তম মহাপবিত্র ওরশ মোবারকের ষষ্ঠ দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী মেধাবী নেতৃত্ব কারা নির্যাতিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নাগরপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সদস্যসচিব ও বিশিষ্ট সমাজসেবক মোঃ নজরুল ইসলাম নজরুল।
তিনি ওরশ মোবারকের অনুষ্ঠানে উপস্থিত হলে দরবার শরীফের ভক্ত, আশেকান ও মুরিদানদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আয়োজকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটান।
ওরশ মোবারকে পৌঁছানোর পূর্বে তিনি একটি মোটরবাইক শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। মোটরবাইক শোভাযাত্রাটি নাগরপুর বটতলা থেকে শুরু হয়ে সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উক্ত অনুষ্ঠান প্রাঙ্গণে এসে শেষ হয়।
এসময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর-দেলদুয়ার বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ঠান্ডু মিয়া, নাগরপুর উপজেলা কৃষক দলের সদস্য মোঃ আব্দুর রহমান, নাগরপুর উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রুবেল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আরাফাত মিয়া, নাগরপুর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আরমান মিয়া এবং সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন।
পবিত্র ওরশ মোবারক উপলক্ষে দরবার শরীফে ধর্মপ্রাণ মুসল্লি, ভক্ত-আশেকান ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এক আধ্যাত্মিক ও ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়।
উক্ত ওরস মোবারকে সংগীত পরিবেশন করেন বিখ্যাত বাউল সম্রাট আবুল সরকার ও জসিম সরকার।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★ ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম ★ নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: ★সহ বার্তা সম্পাদক : ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ /+৮৮০৯৬৩৮১২৬৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬