বিশেষ প্রতিনিধি:মোঃ ফরহাদুল ইসলাম জুয়েল
রাজধানীর মোহাম্মদপুরে দুটি অবিস্ফোরিত ককটেলসহ মহসিন (২৫) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুরের নূরজাহান রোডের একটি খাবার হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার মহসিন পটুয়াখালী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি মোহাম্মদপুর এলাকায় অবস্থান করে ককটেল বিস্ফোরণের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করছিলেন।
বুধবার (১৮ নভেম্বর) সকালে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে নূরজাহান রোডের ‘তেহারি ঘর’ নামের একটি খাবার হোটেলে অভিযান চালানো হয়। এ সময় মহসিনকে দুটি অবিস্ফোরিত ককটেলসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিলেন মহসিন। এ উদ্দেশ্যে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং ঢাকায় মিছিলের কার্যক্রম পরিচালনার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এডিসি জুয়েল রানা আরও জানান, মহসিনের মোবাইল ফোনে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির ছবি পাওয়া গেছে। এ ছাড়া বিভিন্ন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও মেসেঞ্জার গ্রুপেও তিনি সক্রিয় ছিলেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
বার্তা প্রেরক:
বিশেষ প্রতিনিধি
মোঃ ফরহাদুল ইসলাম জুয়েল
তারিখ:১৮ নভেম্বর ২০২৬
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★ ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম ★ নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: ★সহ বার্তা সম্পাদক : ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ /+৮৮০৯৬৩৮১২৬৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬