
মালিকুজ্জামান কাকা,যশোর
খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম পুলিশ সদস্যদের আরও সততা,নিষ্ঠা,পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) যশোর জেলা সফরকালে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সফরকালে তিনি বৃক্ষরোপণ, স্থানীয় সুধীজন ও রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় এবং জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকেও অংশ নেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় যশোর পুলিশ অফিসার্স মেসে পৌঁছালে জেলা পুলিশের একটি দল ডিআইজি মো. রেজাউল করিমকে গার্ড অব অনার প্রদান করে। পরে সকাল সাড়ে ১০টায় যশোর পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।
কল্যাণ সভায় ডিআইজি জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের পেশাগত সমস্যা, ব্যক্তিগত কল্যাণ এবং সুযোগ-সুবিধা সংক্রান্ত বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। এ সময় কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন এবং অন্যান্য সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. রেজাউল করিম বলেন, পুলিশ সদস্যদের জনগণের আস্থা অর্জনে সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণ ও পেশাগত সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, যশোর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসেবা প্রদানে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করছে। খুলনা রেঞ্জ ডিআইজির দিকনির্দেশনায় যশোর জেলা পুলিশ জনগণের নিরাপত্তা ও কল্যাণে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কল্যাণ সভাটি সঞ্চালনা করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাজিবুল ইসলাম।
পরে বিকেল ৩টায় ডিআইজি মো. রেজাউল করিম যশোর পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এরপর পুলিশ সুপারের কার্যালয়ে স্থানীয় সুধীজন ও রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি।
এ ছাড়া যশোর জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নিয়ে পেশাগত দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★ ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম ★ নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: ★সহ বার্তা সম্পাদক : ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ /+৮৮০৯৬৩৮১২৬৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬