
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর নাটোরের সিংড়া উপজেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নাটোর জেলা কার্যালয়ে নবগঠিত এ কমিটির অনুমোদিত তালিকা হস্তান্তর করা হয়। কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন ও মহাসচিব লিটন এরশাদের স্বাক্ষরে কমিটির অনুমোদন দেওয়া হয়। পরে অনুমোদিত কমিটির তালিকা হস্তান্তর করেন নিসচা নাটোর জেলা শাখার সভাপতি মো. গোলাম মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত সিংড়া উপজেলা শাখার সভাপতি মো. হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম আলী ও দপ্তর সম্পাদক মো. তানজিল হোসেন।
নিসচা নাটোর জেলা শাখার সভাপতি মো. গোলাম মোস্তফা জানান, ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটিকে আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়কের দাবিতে সামাজিক সচেতনতা সৃষ্টি ও আন্দোলন জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এ সময় তিনি নতুন কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান এবং তাদের সফলতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★ ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম ★ নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: ★সহ বার্তা সম্পাদক : ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ /+৮৮০৯৬৩৮১২৬৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬